চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবার কারণে এবার ভাইয়ের হাতে ভাই খুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
অপরাধ, গাজীপুর
A A

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় স্কুলছাত্র সাইদুল ইসলামের (১৩) হত্যা রহস্য উৎঘাটন করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ জানান, ওই স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় তার মা গত মাসের ১০ তারিখ জয়দেবপুর থানায় একটি জিডি করেন। বিষয়টি তদন্ত করে পুলিশ জানতে পারে, নিখোঁজ সাইদুল ও তার বড় ভাই সাইফুল ইসলাম মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

‘সাইদুলের আপন ভাই সাইফুল মনির নামে এক যুবকের কাছ থেকে মাদক কিনে বিক্রি করতো। অপরদিকে সাইদুল অন্য আরেক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক কিনে বিক্রি করতো। বুধবার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিখোঁজের বড় ভাই সাইফুল, মনির হোসেন ও হাসান সরকার নামে তিনজনকে আটক করে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সাইদুল ইসলামের কাছে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট আছে এমন সংবাদ পেয়ে সাইদুলের ভাই সাইফুলের পরামর্শে হাসান সাইদুলের মোবাইলে কল করে তাকে বাগবাড়ি এলাকায় একটি জঙ্গলের রাস্তার কাছে যেতে বলে। পরে সাইদুল ইয়াবা ট্যাবলেট দিতে রাজি না হলে তাকে তারা হত্যা করে জঙ্গলে লাশ গুম করে।

এ ঘটনায় বুধবার নিহতের মা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে ৮ সেপ্টেম্বর বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর জয়দেবপুর থানাধীন বাগবাড়ি ক্যাম্প ফ্যাক্টরির পিছনের একটি জঙ্গল থেকে সাইদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবাগাজীপুরমাদক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT