চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলাকারী ছিল জেলখাটা আসামী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অ্যাপার্টমেন্ট ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত বন্দুকধারী ইয়াকুব খায়ের

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অ্যাপার্টমেন্ট ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত বন্দুকধারী ইয়াকুব খায়ের

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অ্যাপার্টমেন্ট ভবনে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত বন্দুকধারী ইয়াকুব খায়ের আগে থেকেই পুলিশের অপরাধীর তালিকায় ছিল বলে জানিয়েছে মেলবোর্ন পুলিশ। গত বছর পর্যন্ত সে কারাগারেও ছিল অন্য আরেক অপরাধের সাজা হিসেবে।

মঙ্গলবার পুলিশ খায়ের ও তার মায়ের বাসায় অভিযান চালিয়ে কয়েকটি কম্পিউটারসহ অন্যান্য ইলেক্ট্রনিক সরঞ্জাম এবং বেশকিছু বই জব্দ করেছে।

ভিক্টোরিয়া পুলিশ চিফ কমিশনার গ্রাহাম অ্যাশটন সাংবাদিকদের জানিয়েছেন, সোমালি বংশদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক ২৯ বছর বয়সী খায়েরের অপরাধের লম্বা ইতিহাস আছে। ২০০৯ সালে সে সিডনির সেনা ব্যারাকে হামলা চালানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং ধরা পড়ে। এ অপরাধে ২০১০ সালে তাকে কারাদণ্ড দেয়া হয়।

এত বছর জেল খেটে ২০১৬ সালে প্যারোলে মুক্তি পায় খায়ের।

খায়ের একটি এসকর্ট সার্ভিসের মাধ্যমে মেলবোর্নের ওই অ্যাপার্টমেন্টের অধিবাসী নারীর সঙ্গে যোগাযোগ করে এবং দেখা করার দিনক্ষণ ঠিক করে। তারপর সেখানেই হামলা চালিয়ে শটগান নিয়ে ওই নারীকে জিম্মি করে।

ওই অবস্থায়ই স্থানীয় এক সংবাদমাধ্যমে ফোন করে খায়ের জানায়, সে জঙ্গি সংগঠন আইএসের নামে কাজটা করছে। যদিও খায়ের সত্যিই আইএসের সঙ্গে সম্পৃক্ত কিনা, তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবিসি’কে জানিয়েছে পুলিশ।

Reneta

গ্রাহাম অ্যাশটন বলেন, ‘আমরা এখনো জানি না সে (খায়ের) আগে থেকে পরিকল্পনা করে হামলাটি চালিয়েছে, নাকি হঠাৎ করে কাজটি করেছে।’ আইএসের ব্যাপারে তিনি বলেন, ‘তারা (আইএস) সবসময়ই কিছু একটা ঘটলেই লাফ দিয়ে তার দায় স্বীকার করে বসে।’অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা

তবে খায়ের আইএস এবং আল-কায়েদার নাম উল্লেখ করেছিল জানিয়ে অ্যাশটন বলেন, এ কারণেই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আমলে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর জন্যই সোমালি বংশদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক খায়ের ব্রাইটনের ওই ধনী এলাকাকে টার্গেট করেছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

জিম্মি নারীকে উদ্ধারের চেষ্টা করতে গেলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে খায়ের। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। এরপর পুলিশও পাল্টা গুলি করলে এক পর্যায়ে খায়ের গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

তবে জিম্মি ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আর নিহত ব্যক্তি সম্পর্কে অ্যাশটন বলেন, ওই ব্যক্তি ভবনটির একজন কর্মচারী। তিনি ‘ভুল সময়ে ভুল জায়গায় পড়ে গিয়েছিলেন’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ামেলবোর্নে সন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

মে ১২, ২০২৬

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

মে ১২, ২০২৬

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT