চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্তাম্বুল এয়ারপাের্টে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ২৮

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কের ইস্তামবুল শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুক ও আত্মঘাতী হামলায় অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬০ জনের বেশি। হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে বোমার বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার আতাতুর্ক বিমানবন্দরে এই হামলা হয়।

তাৎক্ষণিক এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী।

ঘটনার পরপরই বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের দু’টি ভিন্ন জায়গা লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায় বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

তুরস্কের সংবাদমাধ্যম সূত্রের খবর, গভীর রাতে  চার জন সশস্ত্র জঙ্গি বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়ে। গুলির শব্দও শুনতে পেয়েছেন কেউ কেউ। আইএস বা কুর্দি জঙ্গিরা এই হামলা করে থাকতে পারে বলে ধারণা তুরস্কের।

ইউরোপের শীর্ষ তিনটি ব্যস্ত শহরের একটি আতাতুর্ক বিমানবন্দর। লন্ডনের হির্থো ও ফ্রান্সের চার্লস দ্য গলের পরই ব্যস্ত বিমানবন্দর এটি। গত বছর জার্মানির ফ্রাঙ্কফুট বিমানবন্দরকে পেছনে ফেলে শীর্ষ তিনে উঠে আসে আতাতুর্ক বিমানবন্দর। ২০১৫ সালে ৬১ লাখ যাত্রী এই বিমানবন্দরে উঠা-নামা করেছেন।

Reneta

তুরস্কের এক সরকারি কর্মকর্তা বলেন, হামলাকারীরা বিমানবন্দরের প্রবেশমুখের একটি চেক পয়েন্টে পৌঁছালে তাদের আটকাতে গুলি চালায় পুলিশ। কালাশনিকভ বন্দুক দিয়ে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা এবং তারপর বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় আত্মঘাতী হামলাকারী।

হামলায় প্রায় ৬০ জন আহত হয়েছেন জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু বলছে।

এ বছর তুরস্কে বেশ কয়েক দফায় বোমা হামলা হয়েছে। এর মধ্যে ইস্তামবুলের পর্যটন এলাকায় দুই দফা আত্মঘাতী হামলা হয়, যার জন্য আইএসকে দায়ী করা হয়। এছাড়া রাজধানী আঙ্কারায় দুটি গাড়ি বোমা হামলা হয়, যার দায় করে একটি কুর্দি জঙ্গি গ্রুপ।

সময়টা ভাল যাচ্ছে না তুরস্কের। দফায় দফায় বোমা হামলা জর্জরিত দেশের নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনায় প্রতিবেশী রাশিয়ার সঙ্গে খারাপ সম্পর্কের জেরে ব্যবসা-বাণিজ্যে জেরবার অবস্থা। অবস্থা বেগতিক দেখে সোমবার রাশিয়ার কাছে দুঃখপ্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইস্তাম্বুলজঙ্গি হামলাতুরস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬

যাদের নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে যাচ্ছে ৪৮ দেশ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT