চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্ট বেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

উত্তেজনাপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও শেষ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আবাহনী। ফাইনালে কলকাতা ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে চট্টলার ক্লাবটি।

প্রথমার্ধের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে খেল‍ায় ফিরে চট্টগ্রাম আবাহনী। ৪৫ মিনিটে জাহিদের পাস থেকে বিদেশি খেলোয়াড় এলিটা কিংসলে হেড করে গোল পরিশোধ করেন।

এরপর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে এলিটা তার দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন। এর ঠিক দুই মিনিট পরেই (৫৬ মিনিটে) মিডফিল্ড থেকে বল টেনে নিয়ে ডিবক্সের ভেতর বল পাঠান নাইজেরিয়ারন তারকা এলিটা কিংসলে। ইস্টবেঙ্গলের দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চট্টগ্রাম আবাহনীর তারকা খেলোয়াড় হেমন্ত দুর্দান্ত হেডে দলকে ৩-১ এর লিড পাইয়ে দেন।

Banglabid

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় বেশ কয়েকবার গোলবঞ্চিত হয় বন্দরনগরীর দলটি। মোহাম্মদ জাহিদ, জাহিদ হোসেন এমিলি ও এলিটার এক একটি আক্রমণ ইস্টবেঙ্গলের রক্ষণভাগ নস্যাৎ করে দেন দারুণ ক্ষিপ্রতায়।

উল্টো ম্যাচের ১০ মিনিটে রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে এমিলি-জাহিদরা। দারুণ গতিতে চট্টগ্রামের জালে বল জড়িয়ে দেন অভিনব পাল।

প্রথম গোলটি হজমের পর খেলার ধরন বদলে ফেলে চট্টগ্রাম আবাহনী। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে দেশের ফুটবলের তারকা সমৃদ্ধ ক্লাবটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭ হাজার কর্মী ছাটাই করছে সেভরন

পরবর্তী

লাথি মেরে গর্ভের শিশু হত্যায় ৮ যুবলীগ কর্মী গ্রেফতার

পরবর্তী

লাথি মেরে গর্ভের শিশু হত্যায় ৮ যুবলীগ কর্মী গ্রেফতার

এই বিজয় বাংলাদেশের জন্য মাইলফলক: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT