কুমিল্লা প্রতিনিধি: এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, গণতন্ত্রের প্রতি নূন্যতম শ্রদ্ধা থাকলে ইসি পুনর্গঠনে বিএনপির অংশ নেওয়া উচিত।
শনিবার আইসিটি বিভাগ আয়োজিত কুমিল্লা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিবেউশন তিন দিনব্যাপী ট্রেনিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে কেউ যদি অংশগ্রহণ না করে এ পক্ষ তো বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হবেই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দায়িত্ব আছে।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্বিবদ্যালয়ের ভিডি ডক্টর এ এফ এম আবদুল মঈন, কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব) মোঃ আবু তাহের, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু।








