চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইসি নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা করতে বাধ্য হবে সরকার’

রাহুল রায় রাহুল রায়
৭:৩৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

বিএনপি নেতারা মন্তব্য করেছেন, নির্বাচন কমিশন নিয়ে সরকার বিএনপির সঙ্গে আলোচনা করতে বাধ্য হবে। রামপালের মতো যে কোনো জনবিরোধী প্রকল্প প্রতিরোধ করবে বলেও জানিয়েছেন তারা।

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ জানিয়ে বিকেলে মহানগর বিএনপির সমাবেশে দলের নেতারা তারা অভিযোগ করেন, ওয়ান ইলেভেন সরকারের মতোই আচরণ করছে বর্তমান সরকার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে তাকে ওই এক এগারোর সরকার, ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকারের মতো অন্যায়ভাবে তাকে কারাগারে আটক করেছিলো, নির্যাতন করেছিলো, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলো। তার বিরুদ্ধে একই কায়দায় এই সরকারও একের পর এক মিথ্যা মামলা দিয়ে চলেছে। তিনি যেন দেশে ফিরতে না পারেন সেজন্য তাকে সাজা দেওয়া হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা আজ বলছি আলোচনার কথা আর আপনারা বলে দিলেন কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে আলোচনা করা যাবে না। কেন? বিএনপি কি ভেসে আসছে নাকি যে আলোচনা করবেন না। আলোচনা করতে বাধ্য হবেন। বিএনপি এদেশে ভেসে আসা দল নয়।

বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়েছে। এখন সরকারের উচিত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া।

কর্মসূচি না দিলেও শুরু থেকেই রামপাল প্রকল্পের বিরোধিতা করে আসছে বিএনপি। বিভিন্ন সভা-সমাবেশে দলের নেতারা রামপাল প্রকল্পের বিরুদ্ধে বক্তৃতাও করছেন।

রাজধানীতে এক সেমিনারে আবারও রামপাল বিদ্যুৎ প্রকল্প থেকে সরকারকে সরে দাঁড়াতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে আজকের সংকটকে মোকাবেলা করবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। এবং জনবিরোধী যেকোনো প্রকল্প প্রতিরোধ করবে।

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীমানা নির্ধারণের পর জেলা পরিষদ নির্বাচন

পরবর্তী

দেখা দেবে কি ভিনজগতের মহাসভ্যরা?

পরবর্তী

দেখা দেবে কি ভিনজগতের মহাসভ্যরা?

চলছে এশীয় চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র শিল্প নিয়ে কবরীর আক্ষেপ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT