সিটি নির্বাচন থেকে বিএনপিকে যে সরে যেতে হলো সেজন্য নির্বাচন কমিশনকেই দায় নিতে হবে বলে মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও তিনি বলেছেন, সরকারকে এর দায় নিতে হবে না। দায়-দায়িত্ব পুরোটাই নির্বাচন কমিশনের।
তিনি বলেন, প্রতিষ্ঠান হিসেবে ইসি ব্যর্থ হয়েছে যেটা সাবেক নির্বাচন কমিশনার হিসেবে তার জন্য মনোবেদনার কারণ।
শুরু থেকে আচরণবিধি মানতে বাধ্য করা হলে আজ এ অবস্থা হতো না মন্তব্য করে তিনি বলেছেন, ভোটগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচন বর্জনের মধ্যে কোনো রাজনীতি অাছে কি না সেটাও দেখতে হবে।
তবে এটা কারো জন্যই ভালো হলো না বলে মনে করছেন হুদা কমিশনের সদস্য হিসেবে ২০০৮ সালের জাতীয় নির্বাচন ছাড়াও নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি করপোরেশনসহ বেশকিছু নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সাখাওয়াত হোসেন।






