চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলাম ধর্ম গ্রহণ করে হোসি কোনি’ও হয়েছিলেন গোলাম কিবরিয়া

মেরিনা লাভলী মেরিনা লাভলী
১০:২৫ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

হোসি কোনিও’র মরদেহ না নেয়ার ইঙ্গিত দিয়েছে জাপানী দূতাবাস। ইসলাম ধর্ম গ্রহণ করার প্রমাণ পাওয়ায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের কাছে দাফন প্রক্রিয়া জানতে চেয়েছেন তারা। কোনিও হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও খুনিদের বিচারও দাবি করেছেন ওই প্রতিনিধি দল।

জাপানী প্রতিনিধিরা দফায় দফায় হোসি কোনিও’র মৃতদেহ পর্যবেক্ষণ করেও লাশ বুঝে না নেয়ায় মিডিয়া কর্মী ও সাধারণ মানুষের মাঝে নানাপ্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। অবশেষে প্রমাণ মিলেছে হোসি কোনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হয়ে হোসি কোনিও হয়েছিলেন গোলাম কিবরিয়া।

মুন্সিপাড়া কাদেরিয়া মসজিদের মুয়াজ্জেম তাজুল ইসলাম বলেন, মসজিদের সঙ্গে তাদের বাসা। আর আজানের সময় আমি তো থাকিই। আজান হলে জাপানি সাহেব আর বালা ভাই (জাকারিয়া বালা) নামাজ পড়তে আসেন এবং নামাজ শেষে বলেন আপনারা সবাই বসেন উনি মুসলমান হবেন।

সিটি মেয়রকে টেলিফোন করে মৃতদেহ দাফন প্রক্রিয়া সম্পর্কে জেনে নিয়েছে জাপান দূতাবাস। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, ওরা আমাদের কাছে জানতে চেয়েছে যে, আমরা যদি তার মরদেহ এখানেই দাফন বা আমাদের পদ্ধতি অনুযায়ী করি তাতে আমাদের কী কী নিয়মকানুন আছে। আমি তাদের আমাদের পদ্ধতির কথা তাদের বলেছি।

জাপানী প্রতিনিধি ও দূতাবাস থেকে দু’দফায় ৮ সদস্যের প্রতিনিধি দল এলেও জাপানী প্রতিনিধিদের ৩ জন ফিরে এসেছেন ঢাকায়। প্রশাসনের সাথে দেখা করে জাপান দূতাবাসের প্রতিনিধি দল কোনিও হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

কোনিও’র ব্যবসায়িক পার্টনার হুমায়ন কবির হীরার স্ত্রীর দাবি তার স্বামী ব্যবসায়িক পার্টনার নয় সহযোগী ছিলেন। ব্যবসায়িক পার্টনার হিসেবে আটক বাড়ির মালিক জাকারিয়া বালার ছোট ভাই জাপান প্রবাসি জাকারিয়া জামিল মিশনের কথা জানিয়েছেন। আর রিমান্ডে নেয়া রাশেদুন্নবী বিপ্লবের স্ত্রী স্বামীকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।

Reneta

তার স্ত্রী সুলতানা খাতুন শিল্পী বলেন, জাপানে একটা বন্ধু থাকে ওর নাম মিশন। টাকা পয়সা সবকিছুই ওনার। আমার স্বামী শুধু দেখাশুনা করতো। তার সাথে কোনো পার্টনাশিপ বলতে কিছুই ছিলো না।

গত শনিবার জাপানি নাগরিক হোসি কোনিও তার কৃষি প্রকল্পের কাজে মাহিগঞ্জের আলুটারি এলাকায় গেলে মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদেশী নিহতবিদেশী হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য গড়তে সরকারকে বিএনপি’র আহ্বান

পরবর্তী

জগন্নাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে প্রধানমন্ত্রীর ছবি!

পরবর্তী

জগন্নাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে প্রধানমন্ত্রীর ছবি!

টাঙ্গাইলে আওয়ামী লীগের টিকিট পেলেন সোহেল হাজারী

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT