চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী চরমপন্থী দমনে ব্রিটেনে নতুন আইনের উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

দ্বিতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পেয়েই ইসলামী চরমপন্থীদের দমনে নতুন আইন করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইসলামের নামে ‘বিষাক্ত আদর্শে’র বিরুদ্ধে যুদ্ধই হবে এই আইনের মূল উদ্দেশ্য।

নীতি-নির্ধারকরাও জানিয়েছেন, কনজারভেটিভ দল এবার এমন আইন প্রণয়ন করতে চায় যা চরমপন্থার বিরুদ্ধে চরমভাবেই দাঁড়াবে। আর সেটাই আগামী ২৭ মে ব্রিটেনের পার্লামেন্টে তাঁর ভাষণে তুলে ধরবেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

কয়েক মাস আগে যখন জানা যায় আইএস ঘাতক ‘জিহাদী জন’ আসলে লন্ডনের মোহাম্মদ এমওয়াজী এবং ব্রিটেনের বেশ কিছু যুবক আইএসের হয়ে সিরিয়ায় যুদ্ধ করার জন্য ব্রিটেন ছেড়েছে, তখনই ইসলামী চরমপন্থীদের নিয়ে ভালোভাবে টনক নড়ে আগের ক্যামেরন সরকারের।

সেসময়ই কড়া ব্যবস্থা নিতে চেয়েছিলো কনজারভেটিভ পার্টি। কিন্তু সরকারের অংশীদার লিবারেল ডেমোক্র্যাটের ভেটোর জন্য সেটা আর হয়ে উঠেনি। এবার ক্যামেরনের দলএককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নতুন আইন করতে আর কোনো বাধা নেই।

ব্রিটেন চরমপন্থী সংস্থাগুলোকেও নিষিদ্ধ করার কথা ভাবছে নতুন সরকার। নতুন আইনের ফলে যেখানে চরমপন্থীরা অন্যদের প্রভাবিত করার চেষ্টা করে এবং যেসব কথিত দাতব্য সংস্থা এসব সন্ত্রাসী দলকে তহবিল যোগায় তাদের বিরুদ্ধে সরাসরি এবং ভালোভাবেই ব্যবস্থা নিতে পারবে আইন-প্রয়োগকারী সংস্থা।

‘সেই আইনই আমরা প্রণয়ন করতে চাই যেটা ওইসব দল এবং ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে যারা ব্রিটেনের মূল্যবোধের বিরোধিতাকারী, যারা ঘৃণা ছড়ায় এবং ঘৃণা ছড়ানোর পরামর্শ দেয়,’ ডেভিড ক্যামেরনের অফিস থেকে এমনটাই বলা হয়েছে।

Reneta

অবশ্য এই সিদ্ধান্তের সমালোচনা করেছে দি মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। তারা সরকারকে মুসলিম কমিউনিটির সঙ্গে আরো আলোচনার আহ্বান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী চরমপন্থীডেভিড ক্যামেরন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT