চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামিক অর্থ ব্যবস্থাপনার নিশ্চয়তায় ‘নগদ ইসলামিক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ০৩, মার্চ ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

গত তিন বছর ধরে মুসলিম জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট যা ডিজিটাল পদ্ধতিতে ইসলামিক অর্থ ব্যবস্থার নিশ্চিয়তা দিয়ে আসছে।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর এই ইসলামিক অ্যাকাউন্টিটি সম্পূর্ণ শরিয়া পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।

এই মোবাইল অ্যাকাউন্টটির মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই সুদমুক্ত ও শরিয়াসম্মত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা করতে পারছেন, যা তাদের ধর্মীয় মূল্যবোধ ও বিধানকে সংরক্ষণ করছে।

নগদ এর সূচনা থেকেই এই ইসলামিক অ্যাপটি খুব সহজেই একজন গ্রাহক ওপেন করতে পারেন। সেটি বহু গ্রাহকের ইসলামী জীবন যাপনের সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে পরিচালিত হয়ে আসছে।

সেবাটি নিতে আগ্রহী গ্রাহকেরা খুব সহজেই তাদের নিয়মিত ‘নগদ’ অ্যাপকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করেছেন। সেক্ষেত্রে নগদ অ্যাপে ‘আমার নগদ’ অপশনে ক্লিক করে, অ্যাকাউন্টের ধরণ হিসেবে ‘নগদ ইসলামিক’ অপশনে ক্লিক করলেই চলমান অ্যাপটি ইসলামি অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে।

‘নগদ’ অ্যাপের রং সবুজ হলেই একজন গ্রাহক বুঝতে পারবেন তার অ্যাকাউন্টটি সফলভাবে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়েছে। ঘরে বসে মাত্র কয়েক সেকেন্ডেই বিনামূল্যে অ্যাকাউন্টটির সকল সেবা উপভোগ করে আসছেন গ্রাহকেরা।

Reneta

গত তিন বছর যাবত ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টের গ্রাহকরা শরিয়াহসম্মত সকল সেবার পেয়ে আসেছেন নিরাপদ ও নির্ভরযোগ্যর মাধ্যমে, যা ইতিমধ্যে মুসলিম গ্রাহকদের কাছে বহুল পরিচিতি পেয়েছে।

ইসলামিক শরিয়াহ অনুসারে পরিচালিত হওয়ায় কোনো রকম সুদ ছাড়াই গ্রাহকরা নিজের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করেন এখানে। তাছাড়া গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে তাদের যাকাত ও সকল দান প্রদান করছেন মুহূর্তে।

ধর্মপ্রাণ মুসলিমরা খুব সহজেই হজ এবং উমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের পরিশোধ করতে পারছেন। ফলে হজযাত্রীদের ভোগান্তির অবসান হচ্ছে এবং তাদের যাত্রাকালীন সময়ের অর্থব্যবস্থাপনা আরো সহজ হচ্ছে।

‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বীমার পেমেন্টও করতে পারছেন বিশ্বস্ততার সঙ্গে।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, “আমাদের দেশে শারিয়াহভিত্তিক আর্থিক সেবার ব্যাপক চাহিদা রয়েছে। সেটি বিবেচনায় রেখেই তিন বছর আগে আমরা ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট চালু করি যা ব্যপক সাড়া পেয়েছে। এই সেবাটির প্রসারে আমরা আরো সচেষ্ট থাকবো।”

রাহেল আহমেদ বলেন, “অনেক ধর্মপ্রাণ নাগরিকই নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শরিয়াহভিত্তিক সেবা না পাওয়ায় আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকছিলেন। সেই মুসলিম ধর্মপ্রাণ জনগোষ্ঠীর জন্যই এই ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট, যা স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ ইসলামিক নীতিতে পরিচালিত হয়ে আসছে। সাধারণ মানুষকে ইসলামসম্মত উপায়ে জীবন যাপনের জন্যে এটি আরো সহায়ত ভূমিকা পালন করছে বলে আমার বিশ্বাস।”

Jui  Banner Campaign
ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT