চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল ও ইহুদিরা বিশ্বব্যাপী সন্ত্রাসের উৎস: করবিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসলাম নয়, বরং ইসরায়েল ও ইহুদিরা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের উৎস বলে মন্তব্য করেছেন ব্রিটিশ লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাতকারে করবিন বলেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে ইসলামিক সন্ত্রাসী হামলা এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের পেছনে ইসরায়েলের হাত রয়েছে।

তিনি আইএসআইএস এবং ইসলামকে না বলে ইসরায়েল ও ইহুদিদেরকে বৈশ্বিক সন্ত্রাসবাদের মূল উৎস হিসাবে বর্ণনা করেছেন।

শুধু তাই নয়, তার বক্তব্য অনুযায়ী তিনি হামাস ও হিজবুল্লাহ সন্ত্রাসীদের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদের ‘বন্ধু’ও বলেছিলেন।

করবিন বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল-এর মধ্যে সমস্যা লাঘবে হামাস ও হিজবুল্লাহকে বাদ দিয়ে আলোচনা করলে শান্তি ফিরবে না।

‘‘আপনি যাদের সাথে একমত হন তাদের সাথে কথা বলার মাধ্যমে আপনি অগ্রগতি অর্জন করেন না। যদি সমগ্র অঞ্চলে শান্তি অর্জন করতে হয় তবে আপনাকে সকলের অধিকার মোকাবেলা করতে হব।’’

পশ্চিমা বিশ্বের কাছে হামাস ও হিজবুল্লাহ ইসলামিক সন্ত্রাসী সংগঠন। তারা এন্টি সেমিটিক মতাদর্শধারী।  তাদের লক্ষ্য ইসরায়েল ও ইহুদিদের নিশ্চিহ্ন করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করা।  সেই লক্ষ্য বাস্তবায়নে এই সংগঠন বারবার সমস্ত ইহুদিদের মাঝে গণহত্যা চালানোর আহ্বান জানিয়ে থাকে।

একটি সূত্র মতে, ব্রিটিশ করদাতারা ইসলামিক সন্ত্রাসবাদের জন্য ২২০ মিলিয়ন ডলার দিয়ে থাকে। যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘আল্লাহর নামে’ সন্ত্রাসী হামলা চালিয়েছিলো এমন মুসলিম সন্ত্রাসীদের বেতন দেয়। ফিলিস্তিানি কর্তৃপক্ষ ২০১৭ সালের বাজেটের ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সন্ত্রাসীদের প্রদান করেছে, যা মোট বাজেটের ৭% এবং তার বিদেশি সহায়তা প্রাপ্তির ৫০%!

জানা যায়, তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত মুসলিম সন্ত্রাসীদের প্রতি মাসে ৫৮০ ডলার দিয়ে থাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।  প্রতি মাসে ২০ বছর বা তার বেশি জেল খাটা সন্ত্রাসীদের অর্থ প্রদান করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এমতাবস্থায় জেরেমি করবিনের বক্তব্য তাকে সমালোচনার মুখোমুখি করেছে।

জেরেমি করবিন একজন বামপন্থি ব্রিটিশ রাজনীতিক। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম জেরেমি বার্নার্ড করবিনের। উইল্টশায়ার কাউন্টির কিংটন সেন্ট মাইকেল নামে ছবির মত এক গ্রামে ছেলেবেলা কাটে তার। চার ভাইয়ের সবচেয়ে ছোট ছিলেন তিনি। মা ছিলেন শিক্ষক, বাবা ছিলেন প্রকৌশলী। কিন্তু দুজনেই যুদ্ধবিরোধী আন্দোলনের কর্মী ছিলেন। বাড়িতে রাজনীতি নিয়ে নিয়মিত আলোচনা বিতর্ক হতো। জেরেমি করবিনের বড় ভাই পিয়েরস একজন কড়া বামপন্থি।

স্কুল ছাড়ার প্রায় পরপরই পোশাক শ্রমিকদের ইউনিয়নের সাথে যুক্ত হন জেরেমি করবিন। পরে ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিকাল ইউনিয়নে এবং ন্যাশনাল ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজের সাথে যুক্ত হন।  কিন্তু আসল উৎসাহ ছিলো লেবার পার্টি। ১৯৭৪ সালে লেবার পার্টির পক্ষ থেকে উত্তর লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের নির্বাচিত হন তিনি।

১৯৮৩ তে লন্ডনের ইজলিংটন এলাকা থেকে লেবার পার্টির হয়ে প্রথম এমপি নির্বাচিত হন মি. করবিন। তখন থেকে বারবারই তিনি সেখানকার এমপি। সম্প্রতি তিনি ব্রিটেনের লেবার পার্টির কাণ্ডারি হয়ে উঠেছেন।

অনেক ব্রিটিশের ধারণা, জেরেমি করবিন কোনোভাবে ব্রিটিনের প্রধানমন্ত্রী হলে ব্রিটেনে ইহুদিরা নিরাপদে থাকেন কিনা সন্দেহ আছে। ধারণা করা হয়, তিনি ইহুদিদের ব্যাপারে ইতিবাচক নন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

পরবর্তী

জান্নাত পুষ্পর ‘তোমাকে দেখার পরে’

পরবর্তী

জান্নাত পুষ্পর ‘তোমাকে দেখার পরে’

সরকারি কর্মকর্তাদের আওয়ামী লীগ করার প্রয়োজন নেই: কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT