চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে নিষিদ্ধ স্পিলবার্গের ‘দ্য পোস্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
দ্যা পোস্ট

লেবাননের কর্তৃপক্ষ নিজের দেশের নিষিদ্ধ করেছে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘দ্য পোস্ট’ এর প্রদর্শন। ‘দ্য পোস্ট’ প্রদর্শিত না হওয়ার মূল কারণ স্টিভেন স্পিলবার্গ আরব লীগের বয়কট অফিসের কালো তালিকাভুক্ত। লেবানন তাঁদের সাথে সরাসরি যুক্ত।

লেবানন-ইসরায়েলের ২০০৬ সালের যুদ্ধে স্পিলবার্গ ইসরায়েলকে ১ মিলিয়ন মার্কিন ডলার দান করেছিলেন। তারই প্রেক্ষিতে কালো তালিকাভুক্ত হয়েছেন স্পিলবার্গ।

সাধারণত আরবের দেশগুলোর মধ্যে লেবাননকে সবচেয়ে মুক্তমনা বলে মনে করা হয়। খুব কম ক্ষেত্রেই ইসরায়েলকে সহায়তা করার জন্য লেবানন কাউকে নিষিদ্ধ করে।

টম হ্যাঙ্কস ও মেরিল স্ট্রিপের ‘দ্য পোস্ট’ এর কাহিনী সাংবাদিকদের নিয়ে গড়া, যেখানে ১৯৭০ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় সরকারের বিরুদ্ধে গিয়ে জনগণের জন্য সঠিক তথ্য প্রকাশে দৃঢ় প্রতিজ্ঞ থাকে সেই সংবাদকর্মীরা।

এই চলচ্চিত্রে সম্পাদক বেন ব্র্যাডলির চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস, আর পত্রিকার প্রকাশক ক্যাথেরিন গ্রাহামের চরিত্র পর্দায় এনেছেন মেরিল স্ট্রিপ। নিজেদের পত্রিকাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুইজনেই অক্লান্ত পরিশ্রম করে যান।

১৮ জানুয়ারি লেবাননে মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য পোস্ট’। হঠাৎ করেই এই নিষেধাজ্ঞার ঘোষণায় অবাক হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টম হ্যাঙ্কসদ্য পোস্টমেরিল স্ট্রিপস্টিভেন স্পিলবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT