চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৪৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

দেশটির জাতীয় জরুরি সেবা মাজেন ডেভিড আদম(এমডিএ) এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কিন্তু সঠিক সংখ্যাটা তারা জানাতে পারেন। আরো অনেক জন আহত হয়েছে বলেও জানিয়েছে তারা।

সংবাদপত্র হারেটজ জানিয়েছে, অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি হতাহতদের জন্য প্রার্থনা করছেন।

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে লাগ বি’ওমার উৎসবই দেশটির সবচেয়ে বড় আয়োজন। করোনাভাইরাস ছড়ানোর সতর্কতার মধ্যেই এতে অংশ নেয় অন্তত লাখ খানেক ধর্মানুসারী।

ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স দেখা যায়। সেখানে ফয়েল কভারে মুড়িয়ে মৃতদেহগুলো মাটিতে রাখা ছিলো। পুলিশ ঘটনাস্থল থেকে সবাইকে সরে যেতে নির্দেশ দিয়েছে।

Reneta

এমডিএ এক টুইটবার্তায় বলেছে, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক। শেষ আহত ব্যক্তিকে উদ্ধার করার আগে হাল ছাড়বো না।

প্রতিবছর লাখ লাখ গোঁড়া ইহুদী লেগ বি ওমারের জন্য মেরন শহরে তীর্থযাত্রা করে। এদিন বার্ষিক ধর্মীয় ছুটির দিন। সারা রাত বনফায়ার, প্রার্থনা ও নাচের আয়োজন করা হয়। এই আয়োজনে যোগ দিতেই বৃহস্পতিবার লাখখানেক মানুষ মেরনে এসে জড়ো হয়। শুক্রবার আরো অনেকের সেখানে আসার কথা ছিলো।

গত বছর এই আয়োজনের উপর নিষেধাজ্ঞা ছিলো। কিন্তু দ্রুততার সাথে সফলভাবে ভ্যাকসিন বিতরণ করায় সম্প্রতি অনেক কিছুর উপর থেকেই নিষেধোজ্ঞা তুলে নিচ্ছে ইসরায়েল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT