চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের সাথে এবার ‘বিশ্বাসঘাতক’ বাহরাইনের চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইসরায়েল

আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন সম্পর্ক স্থাপনের জন্য ‘যুগান্তকারী’ চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, ‘আগামী ৩০ দিনের মধ্যে দ্বিতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে শান্তির জন্য সম্পর্ক স্থাপন করবে বাহরাইন।’

ইসরায়েলের সঙ্গে বাহরাইনের চুক্তিকে ফিলিস্তিনিদের প্রতি ‘বিশ্বাসঘাতকতা’ মন্তব্য করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) বলেছে, ‘এই চুক্তি ফিলিস্তিনিদের ওপর বিশ্বাসঘাতকতার আরেকটি ছুরিকাঘাত।’

Banglabid

গত কয়েক দশক ধরেই বেশিরভাগ আরব দেশ ইসরায়েলকে বয়কট করে আসছিল। তাদের দাবি ছিল, ফিলিস্তিনীদের সঙ্গে বিরোধ নিস্পত্তি হলেই কেবল দেশটির সাথে সম্পর্ক স্থাপন করা হবে।

কিন্তু সেই ধারাবাহিকতা ভঙ্গ করে গত মাসে প্রথম দেশ হিসেবে ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়।

তারপর থেকেই আন্তর্জাতিক মহলে অনেকেরই প্রত্যাশা ছিল, আরব আমিরাতের পথ অনুসরণ করবে বাইরাইন।

Reneta

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানের লক্ষ্যে গত জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন ট্রাম্প।

১৯৪৮ সালে ফিলিস্তিনির জায়গা দখল করে প্রতিষ্ঠিত ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল মিশর এবং জর্ডান। যদিও কয়েক বছর পরে তা স্থগিত করে জর্ডান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরেকটি আরব দেশের সাথে চুক্তি সম্পন্ন হওয়ায় ‘খুবই উত্তেজিত’ উল্লেখ করে বলেন, শান্তির নতুন যুগ সৃষ্টি হলো। শান্তির জন্য শান্তি। অর্থনীতির জন্য অর্থনীতি। এতদিন আমরা শান্তির পেছনে বিনিয়োগ করেছি। এবার শান্তি আমাদের জন্য বিনিয়োগ করবে।

তবে এই কূটনৈতিক পদক্ষেপে সৌদি আরব ও ইরানের মধ্যে আঞ্চলিক শত্রুতার একটি পটভূমি রয়েছে। দুটি দেশের মধ্যে কয়েক দশকের বিরোধ ধর্মীয় পার্থক্যের কারণে আরও বেড়েছে। ইসলামের দুটি প্রধান শাখার একটি সুন্নি মতবাদের নেতৃত্ব দেয় সৌদি আরব। আর শিয়া মতবাদের নেতৃত্বে আছে ইরান।

সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন- এই দুই দেশের মিত্র সৌদি আরব। তারা সম্মিলিতভাবে ইরানকে নিয়ে ইসরায়েলের উদ্বেগে একাত্মতা প্রকাশ করেছে। যার ফলে তাদের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।

বাহরাইনের পর এখন সৌদি আরবের প্রতিক্রিয়াও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। অনেকের ধারণা বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণ করতে প্রস্তুতি নেবে সৌদি আরবও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলট্রাম্পবাহরাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকট: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ফোন

পরবর্তী

বড় অঙ্কের কর ফাঁকি, হাইকোর্টের নোটিশ পেলেন এ আর রহমান

পরবর্তী

বড় অঙ্কের কর ফাঁকি, হাইকোর্টের নোটিশ পেলেন এ আর রহমান

করোনাভাইরাস

আবার বাড়ছে সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: মহিলা বাস সার্ভিস (সংগৃহীত)।

নারীদের জন্য ‘পিংক বাস’ চলবে যেসব রুটে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT