চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি করল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

আগামী জুলাইতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের আগেই দেশটির কাছ থেকে ২০০ কোটি ডলারের (প্রায় ১৬ হাজার কোটি টাকা) অস্ত্র কিনতে চুক্তি স্বাক্ষর করেছে ভারত।

বৃহস্পতিবার দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে ভারতের ইতিহাসে নিরাপত্তা খাতে এত বড় অস্ত্রচুক্তি আর কখনো হয়নি।

এই চুক্তির ফলে দেশ দুটির মধ্যেকার সম্পর্ক আরো শক্তিশালী হবে। পাশপাশি ভূ-পৃষ্ঠ ও আকাশ থেকে ছোড়া যায় এমন মিসাইল প্রযুক্তিতে (সারফেস-টু-এয়ার মিসাইল বা এসএএম) ব্যাপক উন্নতি করবে ভারত। এই মিসাইল দিয়ে উড়ন্ত যে কোনো এয়ারক্রাফটকে ভূ-পাতিত করা সম্ভব। মিসাইল, কমিউনিকেশন টেকনোলজি ছাড়াও ড্রোন প্রযুক্তিতেও ব্যাপক উন্নতি করবে ভারত। যার আওতা হবে ৭০ কিলোমিটার।

এসএএম মিসাইল। ছবি- ইন্টারনেট

ভারতের প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, এই চুক্তির প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে যৌথ প্রজেক্ট পরিচালনার মাধ্যমে ভারতের সেনাবাহিনীর জন্য ৫৬০টি মিসাইল তৈরি এবং ১৬ লঞ্চার বিশিষ্ট একটি রেজিমেন্টকে প্রাথমিকভাবে বারাক-৮ মিডিয়াম রেঞ্জের এসএএম মিসাইল সিস্টেমের অন্তর্ভুক্ত করা। এ কাজে ভারতের ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ইসরাইলের অ্যারোস্পেস ইন্ড্রাস্ট্রিস (আইএআই) যৌথভাবে কাজ করবে।

মোদি নেতৃত্বাধীন কেবিনেট সিকিউরিটি কমিটি (সিসিএস) গত ফেব্রুয়ারিতে ১৬ হাজার ৮৩০ কোটি টাকার এমআর-এসএএম প্রজেক্ট চূড়ান্ত করে। যার প্রথম কিস্তি হিসেবে ১ হাজার ৫০০ কোটি টাকার কাজ বাস্তবায়ন হচ্ছে।

বৈশ্বিক ও দেশীয় রাজনৈতিক চাপে ইসরায়েলের সাথে ভারতের ক্রমবর্ধমান দ্বি পাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক বেশির ভাগই গোপন রাখা হয়। যদিও ইসরাইল হচ্ছে সেই প্রধান তিন দেশের একটি যাদের কাছে থেকে ভারত সব থেকে বেশি অস্ত্র কিনে থাকে।

এসএএম মিসাইল। ছবি- ইন্টারনেট
Reneta

গত ১৫ বছরে ভারত ইসরাইলের সাথে প্রায় ১০ বিলিয়ন ডলারের অস্ত্র ও প্রতিরক্ষা খাতের বিভিন্ন চুক্তি করেছে। ভারতের থেকে এ পর্যন্ত সাতটি অস্ত্র চুক্তি পেয়েছে ইসরাইল। মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে সামনে রেখে এই চুক্তির বেশির ভাগ অংশ এ দেশেই তৈরি করা হবে বলে জানিয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাজট্রিজ।

ভারত ইতিমধ্যেই সোভিয়েত জমানার অস্ত্রগুলির আধুনিকীকরণের কাজ শুরু করে দিয়েছে। তার উপর ইসরায়েলের সঙ্গে এত বড় অস্ত্রচুক্তি ভারতের নিরাপত্তা ব্যবস্থায় জোয়ার আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরাইলভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT