চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ন ৩১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
ইসরায়েল-ফিলিস্তিন বিক্ষোভ

ফিলিস্তিনের ভূমি দিবসে ২৭ বছর বয়সী কৃষক ওমর সামুরকে গুলি করে হত্যার প্রতিবাদে গাজা-ইসরায়েল সীমান্তে সমবেত বিক্ষুব্ধদের ওপর ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। আহত হয়েছে হাজারের কাছাকাছি।

৬ সপ্তাহব্যাপী এই বিক্ষোভ মিছিলের নাম দেয়া হয়েছে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’।

বিক্ষোভের উদ্দেশ্যে সীমান্তের কাছাকাছি ফিলিস্তিনিরা পাঁচটি ক্যাম্প করেছে বলে জানিয়েছে বিবিসি। ফিলিস্তিনিদের যে আবাসগুলো এখন ইসরায়েলের অধিকৃত এলাকার মধ্যে পড়েছে, সেখানে যেন অধিগ্রহণের ফলে ঘরহারা ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে যেতে দেয়া হয়, তার দাবিতে বড় আকারে চলছে এই আন্দোলন।

এ ঘটনায় নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে আহ্বান জানানো হয়েছে।ইসরায়েল-ফিলিস্তিন বিক্ষোভ

নিরাপত্তা পরিষদের কাছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার জনগণকে সুরক্ষা দেয়ার আবেদন জানিয়েছেন। ‘যারা হামলায় শহীদ হয়েছেন তাদের মৃত্যুর পুরো দায় আমি ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর দিচ্ছি,’ বলেন তিনি।ইসরায়েল-ফিলিস্তিন বিক্ষোভ

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বিক্ষোভ মিছিল থেকে দাঙ্গা শুরু হয়ে যাওয়ার পরেই কেবল তারা গুলি ছুড়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি সীমান্তের বেড়ার কাছে পাঁচটি জায়গায় অবস্থান নিয়েছে। এজন্য নিরাপত্তার স্বার্থে গাজাকে ঘিরে ‘ক্লোজড মিলিটারি জোন’ আরোপ করেছে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েল-ফিলিস্তিনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT