চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইষ্ট বেঙ্গলসহ ৮টি ক্লাব নিয়ে চট্টগ্রামে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৬:০২ পূর্বাহ্ন ১২, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

চট্টগ্রাম আবাহনী লিমিটেডের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত প্রয়াত ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন হচ্ছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টুর্নামেন্ট।

দেশের অন্যতম তিন ছাড়াও কলকাতার ইষ্ট বেঙ্গল, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলংকাসহ পাঁচটি এবং সবমিলিয়ে আটটি ক্লাবের অংশগ্রহণে এই বহুজাতিক টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২০ অক্টোবর।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের খেলাধুলা সংগঠনের সফল পুরুষ। উপমহাদেশের অন্যতম সেরা ক্লাব আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের নামে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট। অংশ নিচ্ছে তারই হাতে গড়া ঢাকা আবাহনী, প্রবল প্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান, টুর্নামেন্ট আয়োজক চট্টগ্রাম আবাহনীও আছে মাঠের লড়াইয়ে।

তবে নেই ঘরোয়া আসরের দুই শীর্ষ ও সফল ক্লাব শেখ কামালের দুই অনুজের নামে গড়া শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল কেসি। শেখ জামাল আমন্ত্রণ গ্রহণ করেনি আর আমন্ত্রণ পায়নি শেখ রাসেল।

লোগো উন্মোচনের জমকালো অনুষ্ঠান দিয়ে শুরু কাউন্টডাউন। ড্র’র মাধ্যমে গ্রুপিং হলো আট দল দুই গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ। এরপর সেমিফাইনাল ও ফাইনাল। চট্টগ্রামের এম. এ আজিজ স্টেডিয়ামেই সব’কটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লোগো উন্মোচনের অনুষ্ঠানে হাজির দেশের পুরো ফুটবল অঙ্গন। বন্ধুকে নিয়ে স্মৃতিচারণায় আবেগাপ্লুত বাফুফে সভাপতি। শুধু ট্রফি নয়, চ্যাম্পিয়নের জন্য ২৫ এবং রানার্স আপ দলের জন্য থাকছে ১০ হাজার ডলারের প্রাইজমানি। প্রতি ম্যাচের বিজয়ীর জন্য অর্থ-পুরস্কার।

Reneta

ঘরোয়া আসরের সেরা দুই দল শেখ জামাল ও শেখ রাসেল না খেললেও তাদের দেশী-বিদেশী তারকাদের টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদশের এক বা একাধিক ক্লাব দলের জার্সিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

র‌্যাব ও ডিজিএফআই বিলুপ্তির দাবি জানালেন ইকবাল করিম ভুইঁয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT