চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ও ঐক্যফ্রন্টের ইশতেহার কি একই হবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের একই ইশতেহার হবে। আগামী ৮ তারিখের মধ্যে এই ইশতেহার ঘোষণা করা হবে।

একইসঙ্গে নিরপেক্ষ নির্বাচন এবং ভোট যেন এদিক-সেদিক না হয় এজন্য নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে বলেছেন ড. কামাল হোসেন।

বুধবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়নগরের কেন্দ্রীর কার্যালয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন: যেহেতু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। জনগণ যে ক্ষমতার মালিক, এই নির্বাচন সুষ্ঠু হলে জনগণের মালিকানা ফিরে আসবে। জনগণ সেই মালিকানা থেকে এতদিন বঞ্চিত হয়ে আছে। দেশের যে অবস্থা বিরাজ করছে তাতে গণতন্ত্রহীন সমাজে আমরা চলে আসছি। এই ঘাটতি পূরণ করার জন্য এই নির্বাচন।

তিনি বলেন: আমরা চাই এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন। ভোর বেলা গিয়ে ওখানে (ভোটকেন্দ্রে) দাঁড়াতে হবে। সকাল থেকে ভোট দিতে হবে, ভোট যেনো এদিক সেদিক না হয়, ভোট পাহারা দিতে হবে। সরকার নিজেই বলেছে ২০১৪ সালের নির্বাচন যেনতেন হয়েছে।

সংবিধানের অন্যতম এই প্রণেতা বলেন: মিডিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের অবস্থা তুলে ধরতে হবে। পুলিশের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখবেন যে তারা কী করছে। আপনাদেরও পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। তাহলে নিরপেক্ষ নির্বাচন আদায় করা যাবে এবং এটা ঐতিহাসিক ঘটনা ঘটবে, যে দেশের মানুষ আবার অধিকার, ক্ষমতা ফিরে পেয়েছে।

Reneta

তিনি বলেন: আমরা অনুভব করছি, সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তারা ভেবেছিল আমরা অপ্রস্তুত, ১৪ সালের মতো আরেকটি নির্বাচন করে ক্ষমতায় যাবে। কিন্তু যখনই আমরা সিদ্ধান্ত নিলাম তখনই তাদের মধ্যে এক ধরণের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এসময় উপস্থিতি ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইশতেহারএকাদশ জাতীয় সংসদ নির্বাচনঐক্যফ্রন্টড. কামাল হোসেনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT