চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন দিয়ে চলচ্চিত্রের উন্নতি হবে না: বিরক্ত অনন্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২২
বিনোদন
A A
অনন্তের ছবি, বাংলা সংবাদ ও বিনোদন সাংবাদিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে যে সমালোচনার ঝড় বইছে তাতে নতুন করে ঘি ঢেলে দিলেন নায়ক প্রযোজক অনন্ত জলিল। তিনি বলেন, যে যতই ‘চাপা মারুক’ ইলেকশন দিয়ে চলচ্চিত্রের উন্নতি হবে না।

অনন্ত বলেন, ‘যিনি পাশ করছেন তিনি ইলেকশন দিয়ে কী করবেন? যতই চাপা মারুক না কেন, তিনি শিল্পী হয়ে যদি কাজ না করেন তবে সিনেমার জন্য কিছুই করতে পারবে না।’

বৃহস্পতিবার রাতে অনন্ত জলিল তার মুক্তির অপেক্ষায় সিনেমা ‘দিন দ্য ডে’র গান প্রকাশ অনুষ্ঠানে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চলচ্চিত্রে যে বিরূপ পরিবেশ সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, এই ইলেকশনের কারণে আজকে চলচ্চিত্রের দুর্দশা।

‘শিল্পী সমিতিতে পাশ করে কেউ বেশি বেশি চলচ্চিত্র বানাতে পারবে না। তাহলে এই ইলেকশন দিয়ে লাভ কী? নির্বাচনে দাঁড়ানোর আগে অনেকেই অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এটাতে গুরুত্ব দেয়ার কিছু নাই। কিন্তু আসল ব্যাপার হচ্ছে, এই ইলেকশন দিয়ে কেউ চলচ্চিত্রের উন্নতি করতে পারবে না। আমি মোটেও এসব ইলেকশন চাই না। এগুলো বন্ধ করে দেয়া উচিত।’

শিল্পী সমিতির নির্বাচন ‘সাধারণ সম্পাদক’ নিপুণ ও জায়েদ খানের জোর কোন্দল চলছে। ঘটনাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তাদের দুজনের নাম উল্লেখ করে অনন্ত জলিল বলেন, তারা নির্বাচন করছেন, একে অন্যকে দোষারোপ করছেন এতে চলচ্চিত্রের কিছু আসে যায় না। আসল ব্যাপার হচ্ছে এই নির্বাচনের কোনো দরকার নেই।

অনন্ত জলিল মনে করেন, শিল্পী, পরিচালক, প্রযোজক সবাইকে এক করে একটা কমিটি থাকা উচিত। যারা নিয়মিত কাজ করেন; মানুষের কাছে সম্মানিত সেসব শিল্পী, প্রযোজক, পরিচালকদের কমিটিতে থাকতে হবে। তবে একদমই ইলেকশন নয়।

‘১৮ সংগঠন ১৮ জন পিতা হয়ে আছেন কিন্তু চলচ্চিত্র হচ্ছে এক সন্তান। এক সন্তানের যদি ১৮ পিতা থাকে সেই সন্তানের অবস্থা যেমন হয় সেই অবস্থায় আছে চলচ্চিত্র। এই জন্য আমি শুরু থেকেই এই নির্বাচন পছন্দ করি না। প্রত্যেক সংগঠনের পিকনিক লেগেই থাকে। প্রতি বছর আমার কাছে একের পর এক সংগঠন থেকে যায় পিকনিকের জন্য। কিন্তু আসল কাজটাই হচ্ছে না।’

ট্যাগ: অনন্ত জলিলএফডিসিদিন দ্য ডেপরিচালকপ্রযোজকবর্ষালিড বিনোদনশিল্পীশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শততম টেস্টে ৮ হাজারি ক্লাবে কোহলি

পরবর্তী

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় বহু হতাহত

পরবর্তী
পাকিস্তানে মসজিদে বোমা হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় বহু হতাহত

করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৬ জনের মৃত্যু

সর্বশেষ

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT