মধ্যপ্রাচ্যে সংঘাত সামরিক লড়াইয়ের সঙ্গে জড়িয়েছে বড় শক্তিগুলোর কূটনৈতিক হিসাব-নিকাশও। একদিকে ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে ইরানে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্টকে সৌদি যুবরাজের চাপ। এর মধ্যেই ইরানের নিরাপত্তা নেতৃত্বে পরিবর্তন, লেবাননে কূটনৈতিক উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলে হামলার বিস্তার সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল।







