ইরানের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ৬ দেশের সই করা পারমাণবিক শান্তি চুক্তি চালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়ার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি জানিয়েছেন, এ বিষয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা করা হবে এবং চুক্তিতে পরিবর্তনের পন্থা নিয়ে যুক্তরাষ্ট্র তার বন্ধু দেশগুলোর পরামর্শ নেবে।
ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেয়া হবে না। তবে ট্রাম্পের সাথে একমত নয় বিশ্ব সম্প্রদায়।
ইরানের নেতা হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি পরিবর্তন করতে পারে না।
চুক্তির পক্ষে অবস্থা নিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, পারমাণবিক চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং বিশ্বের কোনো প্রেসিডেন্টের এটি বাতিলের ক্ষমতা নেই।







