শীর্ষ শিয়া নেতা নিমর এর মৃত্যুদণ্ড কার্যকরে ইরানের প্রতিক্রিয়ার জবাবে দেশটির দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। ৪৮ ঘন্টার মধ্যে ইরানের সব কূটনৈতিককে সৌদি ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তেহরান থেকে সৌদি দূতাবাসের সব কূটনীতিককেও ডেকে পাঠিয়েছে সৌদি প্রশাসন।
সন্ত্রাসের অভিযোগে সৌদি আরব শীর্ষ শিয়া নেতা শেখ নিমর আল নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলে মধ্যপ্রাচ্যের শিয়া অঞ্চলগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ক্ষুদ্ধ জনতা ইরানে সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দিলে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব । ৪৮ ঘন্টার মধ্যে ইরানের সব কূটনৈতিককে সৌদি ছাড়ারও নির্দেশ দেয়া হয়। তেহরান থেকে সৌদি দূতাবাসের সব কূটনীতিককেও ডেকে পাঠায় সৌদি প্রশাসন।
নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সৌদি রাজতন্ত্রের কড়া সমালোচনা করে বলেন, ‘বিচারের নামে প্রহসন’ হয়েছে। তিনি নিমরকে শহীদ আখ্যা দিয়ে বলেন, এ হত্যার দায় থেকে সৌদি রাজনীতিবিদরা রেহাই পাবেন না।
শেখ নিমরের মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে শিয়া অধ্যুষিত বিভিন্ন দেশে।






