চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবেন ট্রাম্প?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হরমুজ প্রণালীর ওপর মার্কিন সেনা নজরদারি ড্রোন ভূপাতিত করে ইরান ‘একটি বড় ভুল করেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘এটি মানব ত্রুটির ফল হতে পারে।  আমার বিশ্বাস করা কঠিন ছিলো যে, এটি ইচ্ছাকৃত কিছু’।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবেন কিনা? জবাবে ট্রাম্প বলেন,’আপনারা শীঘ্রই দেখতে পাবেন।’

Banglabid

 

যদিও ইরান দাবি করেছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমা লংঘন করেছিলো।  অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বলেছেন, এটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল।

তিনি বলেন, মনুষ্যবিহীন এই ড্রোনটি আন্তর্জাতিক জলসীমায় ছিলো, ইরানি অঞ্চলে নয়।

Reneta

“আমি মনে করি সম্ভবত ইরান একটি ভুল করেছে। আমি ভেবে নিবো এটি সাধারণ এবং কেউ এটি গুলি করে ভুল করেছে”

তিনি বলেন, এটি কারো নির্বুদ্ধিতার ফলে হয়েছে।

Iran made a very big mistake!

— Donald J. Trump (@realDonaldTrump) June 20, 2019

তবে ইরান পরিষ্কারভাবে বলছে, ড্রোনটি নিশ্চিতভাবে ইরানি সীমান্তে প্রবেশ করেছিলো এবং গুপ্তচবৃত্তিতে লিপ্ত ছিলো, যা আন্তর্জাতিক আইনের একটি অসামান্য লংঘন।

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্রের সামরিকে উত্তেজনা ক্রমেই বাড়ছে। হরমুজ প্রণালীতেই গত সপ্তাহে দুটি তেলের ট্যাংকারে হামলা হয়েছিল।  সেই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকেই দায়ী করে।  তবে তেহরান কর্তৃপক্ষ এই দায় অস্বীকার করে।

হরমুজ প্রণালী বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেল সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারীদের বর্তমান পরিচয় কী?

পরবর্তী

আজিমপুর কলোনি, কমিউনিটি সেন্টার আর লন টেনিস কোর্ট

পরবর্তী

আজিমপুর কলোনি, কমিউনিটি সেন্টার আর লন টেনিস কোর্ট

অগোছালো শ্রীলঙ্কার সামনে উড়তে থাকা ইংল্যান্ড

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT