চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের ট্যাংকার ফেরত না দিলে ব্রিটেনের জাহাজ জব্দের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরান-তেলের ট্যাংকার জব্দ

ইরানের জব্দ তেলের ট্যাংকার ফিরিয়ে না দিলে ব্রিটেনেরও একটি তেলের ট্যাংকার জব্দ করা হবে বলে হুমকি দিয়েছে তেহরান।

জিব্রালটারে ব্রিটিশ রয়্যাল মেরিন ইরানের ট্যাংকারটি জব্দ করার জবাবে শুক্রবার এই হুমকি দিলো ইরান।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ব্রিটিশ রয়্যাল মেরিনের ৪২ কমান্ডো বাহিনীর ৩০ মেরিন সেনাকে যুক্তরাজ্য থেকে আকাশ পথে জিব্রাল্টার নিয়ে যাওয়া হয়। তাদের সহায়তায় জিব্রাল্টারের কর্মকর্তারা ‘গ্রেস ১’ নামে ইরানের একটি সুপার ট্যাংকার জব্দ করে।

যুক্তরাজ্যের দাবি, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে ট্যাংকারে করে সিরিয়ায় তেল পাঠাচ্ছিল ইরান। তবে এই দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ দেখাতে পারেনি যুক্তরাজ্য।

জিব্রাল্টারের এক আদালত ইরানের জাহাজটি আরও ১৪ দিন পর্যন্ত আটকে রাখার নির্দেশ দিয়েছেন।

এ ঘটনার পর ইরান সরকারের পক্ষ থেকে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়। তাকে অভিযোগ করা হয় যে, যুক্তরাজ্যের ট্যাংকার জব্দের কাজটি এক ধরনের ‘জলদস্যুতা’।ইরান-তেলের ট্যাংকার জব্দ

Reneta

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ইরান এসব ‘গুণ্ডাদের’ জবাব দিতে কোনোরকম দ্বিধা করবে না।

এক টুইটবার্তায় তিনি বলেন, ব্রিটেন যদি ইরানের তেলের ট্যাংকার ছেড়ে না দেয়, তবে জবাবে একটি ব্রিটিশ তেল ট্যাংকার জব্দ করাও এখন তেহরানের দায়িত্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরানের তেলের ট্যাংকারতেলের ট্যাঙ্কারযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে বাসচাপায় পুলিশের এএসআই নিহত

পরবর্তী

‘ফিল্ডিংই আমাদের ডুবিয়েছে’

পরবর্তী

‘ফিল্ডিংই আমাদের ডুবিয়েছে’

চেনা আমু, অচেনা আরেফ

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT