চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের কাছে ক্ষমা চেয়েছে মার্কিন সেনারা (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ইরানের জলসীমায় ঢুকে পড়ার পর মার্কিন মেরিনদের আটক এবং আটককৃত মার্কিন মেরিন সেনাদের ক্ষমা চাওয়ার দু’টি ভিডিও প্রকাশ করেছে ইরানের জাতীয় সম্প্রচারমাধ্যম।

ইরান-যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার পর মুক্তিদেয়া ১০ মার্কিন মেরিন সেনার আটকাবস্থার ভিডিও দুটি প্রকাশ করলো তেহরান। বুধবার বিকেলে মার্কিন সেনাদের মুক্তি দেয়ার কয়েক ঘন্টা পর ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ভিডিও ফুটেজগুলো প্রকাশ করে।

ফুটেজে দেখা যায়, মার্কিন মেরিন সেনারা মাথার উপর দু’হাত তুলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছে আত্মসমর্পন করছে। তাদের কাছ থেকে জব্দ করা হচ্ছে অ্যাসাল্ট রাইফেল, হাল্কা মেশিনগান ও গোলাবারুদের বেল্ট।

আর সর্বশেষ ভিডিওটিতে দেখা যায় একজন মার্কিন মেরিন তাদের ভুল স্বীকার করে ক্ষমা চাইছেন।

আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বুধবার জানান, ১০ মার্কিন মেরিন সেনাবাহী দু’টি মার্কিন গানবোট আটক করেছে তার বাহিনী। পারস্য উপসাগরে অবস্থিত ইরানি দ্বীপ ফারসি’র পানিসীমার তিন মাইলের মধ্যে ঢুকে পড়ার পর তাদেরকে আটক করা হয়। মার্কিন গানবোটগুলোতে যান্ত্রিক ত্রুটির কারণে মেরিন সেনারা পথ ভুলে অনিচ্ছাকৃতভাবে ইরানের জলসীমায় ঢুকে পড়ে বলে জানান ফাদাভি।

আইআরজিসি’র আন্তঃজনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর মার্কিন মেরিন সেনাদের ছেড়ে দেয়া হয়েছে। এ ছাড়া, মার্কিনীরা এ ধরনের ভুলে পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে।

Reneta

আটক মার্কিন সেনাদের মুক্তি দেয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ ধন্যবাদ জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT