চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাক যুদ্ধের জন্য ক্ষমা চাইলেন ব্লেয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

‘ভুল’ গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ইরাক যুদ্ধ পরিচালনার জন্য ক্ষমা চেয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইরাক যুদ্ধের কারণেই আইএস’র উত্থান হয়েছে – এমন দাবিতে সত্যতা থাকার কথাও স্বীকার করেছেন তিনি।

সিএনএন ইউরোপ-এ রোববার প্রচারিতব্য একটি অনুষ্ঠানে এসে এসব কথা বলেন টনি ব্লেয়ার। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইরাকে হামলা চালানোর পেছনে যে শুধু মিথ্যা তথ্যের ওপর ভরসা করা হয়েছিলো তা নয়। অভিযান এবং ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পতনের ফল কী হতে পারে তা আগে থেকে বিচার-বিবেচনা না করেই অভিযান চালানো হয়েছিলো।

‘ইরাক সম্পর্কে আমরা যেসব গোয়েন্দা তথ্য পেয়েছিলাম সেগুলো ভুল ছিলো। এজন্য আমি ক্ষমা চাচ্ছি,’ সিএনএন-কে বলেন ব্লেয়ার, ‘আমি এজন্যও ক্ষমাপ্রার্থী, কারণ আমাদের পরিকল্পনায় ভুল ছিলো। আমরা ভেবে দেখিনি সাদ্দাম শাসনামলের পতন হলে কী ঘটতে পারে।’

সাক্ষাৎকারে জঙ্গি সংগঠন আইএস’র উত্থান সম্পর্কে ব্লেয়ার বলেন, ‘আপনি কখনোই বলতে পারবেন না আমরা যারা ২০০৩ সালে সাদ্দামকে সরিয়েছি তারা ২০১৫-তে উদ্ভূত পরিস্থিতির জন্য কোনোভাবেই দায়ী নই। যারা দাবি করে ইরাক যুদ্ধ আইএস’র জন্মের জন্য দায়ী, তারা কিছুটা হলেও সঠিক।’

তবে সাদ্দামকে ক্ষমতাচ্যূত করা ভুল ছিলো না বলে মনে করেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাকইরাক যুদ্ধটনি ব্লেয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT