ইরাক জুড়ে ভয়াবহ বোমা হামলায় সেনাসহ কমপক্ষে ৬২ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ৮৩ জন।
বাগদাদ, ফালুজা, বসরা ও সালাউদ্দিন প্রদেশসহ অন্যান্য এলাকায় সামরিক বাহিনীর কয়েকটি চেকপোস্ট ও বেসামরিক স্থানে এসব হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতদের অনেকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে আইএস ওইসব হামলা চালিয়েছে।
গত বছর আনবার প্রদেশ এবং মসুলে ইরাকি সেনারা আইএসের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে ইরাক জুড়ে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।







