উত্তর ইরাকের হাউজায় ৪ কুর্দি যোদ্ধার শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন আইএস। তুরস্কের সানলিউরফা শহরে আইএস বিরোধী দুই মানবাধিকারকর্মীরও একই কায়দায় শিরশ্ছেদ করে জঙ্গিরা।
পনেরো মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আইএস’র দুই মুখোশধারী জঙ্গি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হুমকি দিয়ে ৪ কুর্দি বন্দীর শিরশ্ছেদ করছে। এরপর দুই মানবাধিকার কর্মীরও শিরশ্ছেদ করা হয়।
এই ঘটনার তীব্র নিন্দা করে ইরাকের কুর্দি প্রাদেশিক সরকারের এক মুখপাত্র বলেছেন, আইএস জঙ্গিদের চিরতরে নির্মূল করা হবে।






