চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাক-ইরান সীমান্তের ভূমিকম্প বছরের ভয়াবহতম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক-ইরান সীমান্ত অঞ্চলে হওয়া ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চারশ’রও বেশি মানুষ নিহত এবং ৭ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। একে চলতি বছরের সবচেয়ে মারাত্মক এবং ইরানের ইতিহাসে ভয়াবহতম ভূমিকম্পের অন্যতম বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক গবেষণা সংস্থা ইউএসজিএস।

ভূমিকম্পে ইরানের এখন পর্যন্ত ৪১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। নিহতের সেই তালিকায় কয়েকজন সেনা সদস্য এবং কিছু সীমান্তরক্ষীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ।

অন্যদিকে সোমবারের ভূমিকম্পে ইরাকে ৯ জন নিহত হয়েছে বলে বিবিসি’কে জানিয়েছেন রেড ক্রিসেন্টের এক মুখপাত্র।ইরাক-ইরান ভূমিকম্প

ভূমিকম্পের পর থেকে আক্রান্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে। ভেঙে পড়া ভবনের নিচে বা ধ্বংসস্তুপের ভেতর কোনো জীবিত মানুষ চাপা পড়ে আছে কি না সেটাই এখন শেষবারের মতো খতিয়ে দেখছে উদ্ধারকারী দলগুলো।

ইরানের জরুরি উদ্ধার ও সহায়তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, এখন জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম। তাই বেশিরভাগ স্থান থেকে মানুষকে জীবিত উদ্ধারের অভিযান বন্ধ করে দেয়া হয়েছে।

এ ঘটনায় ইরানে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।ইরাক-ইরান ভূমিকম্প

Reneta

স্থানীয় সময় রোববার রাত ৯টা ১৮ মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইরাক-ইরান সীমান্ত অঞ্চল। সীমান্তের হালাবজা শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৩৩.৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানায় ইউএসজিএস।

ভূমিকম্পে নিহতদের বেশিরভাগই ইরানের সীমান্ত থেকে মাত্র দশ মাইল দূরে অবস্থিত পশ্চিমাঞ্চলের শহর সারপোল-এ-জাহাব এবং কেরমানশাহ প্রদেশের বাসিন্দা। সারপোল-এ-জাহাব শহরের প্রধান হাসপাতালও ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হওয়ায় আহতদের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল।

ইরানের একটি ত্রাণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে বর্তমানে কমপক্ষে ৭০ হাজার মানুষ খোলা আকাশের নিচে দ্বিতীয় রাত কাটিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, প্রয়োজন হলেই সহায়তা দিতে তৈরি আছে তারা।ইরাক-ইরান ভূমিকম্প

ভূমিকম্প আক্রান্ত বেশ কিছু স্থানে ভূমিধস হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এছাড়াও ইরানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পৌঁছাতে মৃতের সংখ্যা অনেক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই বাঁধের কাছাকাছি বসবাসকারীদের অন্য এলাকায় সরে যেতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT