চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে সিরিজ বোমা হামলায় অর্ধশতাধিক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইরাকে সিরিজ গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ এবং হাসপাতাল সুত্রে জানা গেছে।

দেশটির পূর্বাঞ্চলের প্রদেশ দিয়ালার শিয়াপ্রধান খালিস শহরে সংঘটিত সবচেয়ে বড় বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন প্রাণ হারায়। দেশটির তেল শহর নামে পরিচিত বসরা থেকে ১৫ কিমি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আল-জুবায়ের’এ অপর আরেকটি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়। বাগদাদে তৃতীয় বোমা হামলায় কমপক্ষে ১৩ ‍জন নিহত হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়াও রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্ব দিকের প্রতিবেশি হুসেইনিয়াতে বোমা হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে বলে সংবাদ সংস্থা এপি’র সূত্রে জানা যায়।

আল-জুবায়ের শহরে হামলার দায় ইসলামিক স্টেট স্বিকার করলেও অন্যান্য স্থানে হামলার দায় এখনোও কেউ স্বিকার করেনি।

বাগদাদসহ দেশের অন্যান্য অংশে সুন্নি জিহাদিদের বোমা চালানোর মতো শিয়া প্রধান এলাকা বসরাতেও একই কায়দায় বোমা হামলার ঘটনাটিকে চমক হিসেবেই দেখছেন স্থানীয় সাংবাদিকরা। অন্য ‍দুই গাড়ি বোমা বিস্ফোরণ জিহাদিদের নিয়মিত হামলার লক্ষ্য বাগদাদের উত্তরে সংঘটিত হয়।

বাগদাদের শিয়া নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করতে আইএস জঙ্গিরা তাদের অভিযানে শিয়া প্রধান এলাকা এবং সরকারকে লক্ষ্য করে অনবরত বোমা হামলা চালিয়ে আসছে। জঙ্গিরা শিয়াদের ধর্মদ্রোহী হিসেবে বিবেচনা করে।

Reneta

গত বছরে আংশিকভাবে আইএস‘এর দখলকৃত ধর্ম এবং জাতিগতভাবে বিভক্ত প্রদেশের একটি শহর খালিসের বাজার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী থেকে ৫৫ কিমি দূরে অবস্থিত। জানুয়ারিতে দিয়ালা মুক্ত করার দাবি করে সরকার।

প্রদেশটিতে এখন স্থায়ী কোন অবস্থান না থাকায় জিহাদিরা গাড়ি বোমা হামলা, আত্মঘাতী হামলা এবং হামলা করেই দ্রুত পালিয়ে যাওয়ার কৌশল অবলম্বন করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

জাতিসংঘের হিসাবমতে, সেপ্টেম্বর মাসে সন্ত্রাসী হামলা এবং স্বশস্ত্র সংঘাতে ৭১৭ জন ইরাকি নিহত এবং ১ হাজার ২১৬ জন আহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাকে বোমা হামলাইরাকে সিরিজ বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT