চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস, জবাবে অর্থ চাইলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরাক থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের প্রস্তাব পাস

দেশ থেকে যুক্তরাষ্ট্রসহ সব বিদেশি বাহিনী প্রত্যাহার চেয়ে একটি প্রস্তাব পাস করেছে ইরাকের পার্লামেন্ট। বাগদাদে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে এ প্রস্তাবটি পাস করা হলো। তবে সৈন্য প্রত্যাহার করতে অর্থ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার পার্লামেন্ট অধিবেশন শেষে পার্লামেন্টের মিডিয়া অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সিএনএন জানায়, অধিবেশনে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন পার্লামেন্ট সদস্যরা। সেই রকেট হামলার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

শুক্রবারের ওই রকেট হামলার ফলে একদিকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের টানাপোড়েন ব্যাপকভাবে বেড়ে গেছে, অন্যদিকে ইরাককে বাধ্য করেছে নিজ মাটিতে আমেরিকান সেনার অবস্থানের বিষয়টি নিয়ে ভাবতে।

আল-জাজিরা জানায়, রোববারই ইরাকি প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভে লা দ্রিয়ানকে ফোন করে জানিয়েছেন, দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশ থেকে বিদেশি সেনাদল প্রত্যাহার বিষয়ে সমঝোতা স্মারক তৈরির কাজ শুরু করেছেন।

টাকা না দিলে যাবো না: ট্রাম্প
ইরাকি পার্লামেন্টে পাস হওয়া সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের জবাবে ইতোমধ্যে অবরোধ আরোপের হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইরাক থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের প্রস্তাব পাস

Reneta

সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা সেখানে যে বিমানঘাঁটি নির্মাণ করেছি, সেটা অত্যাধিক ব্যয়বহুল। সেটি নির্মাণ করতে কয়েক বিলিয়ন ডলার খরচ হয়েছে আমাদের। আমরা ততক্ষণ সেখান থেকে সরবো না, যতক্ষণ না ইরাক সরকার আমাদেরকে পুরো অর্থ ফিরিয়ে দিচ্ছে।’

তিনি বলেন, যদি ইরাকি সরকার অ-বন্ধুসুলভভাবে মার্কিন সেনাবাহিনীকে ইরাক থেকে সরে যেতে বলে তাহলে তাদের ওপর এমন কঠোর অবরোধ আরোপ করা হবে, যা তারা এর আগে কখনো দেখেনি।

‘সেগুলোর সামনে ইরানের ওপর আরোপিত অবরোধ সামান্য মনে হবে,’ বলেন তিনি।

জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক সেনাজোটের অংশ হিসেবে প্রায় ৫ হাজার মার্কিন সেনা সদস্য বর্তমানে ইরাকে অবস্থান করছে।ইরাক থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের প্রস্তাব পাস

রোববার সোলাইমানির মরদেহ ইরাক থেকে নিজ দেশ ইরানে নেয়া হলে তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন লাখো মানুষ। মরদেহ স্থানীয় একটি বিমানবন্দরে পৌঁছানোর আগেই ঢল নামে জনতার। তার জানাযায় শরিক হন সব শ্রেণিপেশার অসংখ্য মানুষ।

সোমবার কয়েক দফা নামাজে জানাযার পর মঙ্গলবার জন্মস্থান কেরমানেই তার দাফন হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাক যুদ্ধইরান-যুক্তরাষ্ট্রকাসেম সোলাইমানিডোনাল্ড ট্রাম্পসোলাইমানি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT