ইরাকের রাজধানী বাগদাদে তিনটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৬২ জন।
বাগদাদের ব্যস্ততম তিন বাণিজ্যিক এলাকায় ওইসব হামলার ঘটনা ঘটে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী বাগদাদ থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে মাহমুদিয়া শহরে পাসপোর্ট ভবনের সামনে প্রথম হামলা হয়। শহরের সায়েদ সুলতান আলি নামক এলাকায় আরেকটি গাড়ি বোমা হামলা হয়। অপর গাড়ি বোমা হামলাটি হয় বাগদাদের আমিলে।
এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ।







