ইরাকে আইএস নিয়ন্ত্রিত শহর ফাল্লুজা পুনরুদ্ধারে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় এক আইএস কমান্ডারের মৃত্যু হয়েছে।
এ অভিযানে নিহত হয়েছে আরো কমপক্ষে ৭০ আইএস জঙ্গি। নিহত আইএস কমান্ডারের নাম মাহের আল-বিলাউয়ি।
ফাল্লুজা থেকে পালানোর সময় শহরের অধিবাসীরা আইএস জঙ্গিদের হত্যার শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী হাইকমিশনারের মুখপাত্র মেলিসা ফ্লেমিং।
চরম খাদ্য সংকট ছাড়াও আইএস এর হয়ে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোয় প্রাপ্তবয়স্ক ও কিশোরদের হত্যার ঘটনা বেড়েছে বলে জানান তিনি।







