ইরাকের তুজ খুরমা অঞ্চলে আইএস অবস্থান ও সামরিক যানে মার্কিন যৌথ বাহিনী বিমান হামলা চালিয়েছে।
শনিবার উত্তর ইরাকে কুর্দি পেসমার্গা বাহিনীর সমর্থনে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী এই বিমান হামলা পরিচালনা করেছে।
এতে বিমান হামলায় বিস্ফোরক বোঝাই সামরিক কনভয় ধ্বংস করা হয়। আইএস জঙ্গি চৌকি লক্ষ্য করে গত তিনদিনে এসব হামলা চালানো হয়।
জঙ্গি আইএস-এর উপর এই হামলার চিত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।






