ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদিতে দুইটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।
মঙ্গলবার রামাদির একটি ফুটবল স্টেডিয়ামের ভেতরে ওই গণকবর দু’টির সন্ধান পায় পুলিশ।
গণকবর দু’টি থেকে নারী ও শিশুসহ ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, রামাদিতে আইএসের পতনের আগে, তারা ওইসব নিরীহ মানুষদেরকে স্টেডিয়ামে ধরে এনে হত্যা করেছে।
গত বছর মে মাসে ইরাকের সরকারি বাহিনীর কাছ থেকে রামাদি দখলে নেয় আইএস। পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ডিসেম্বরে রামাদির পুনর্দখল নেয় সরকারি বাহিনী।







