চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানের ৭৫, সুমনের ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নাজমুল হোসেন শান্ত একাদশ ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসায় ফাইনালের উত্তাপ টের পাওয়া যাচ্ছিল না। সেখান থেকে একাই লড়ে যান ইরফান শুক্কুর। তুলে নেন দারুণ এক ফিফটি। শেষ পর্যন্ত আউট হন ৭৫ রানের অসাধারণ ইনিংস খেলে।

বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে শান্ত একাদশ ১৭৩ রান তুলেছে। ১৭ বল আগেই সবকটি উইকেট হারায় তারা। মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ জয়ের লক্ষ্যটা নাগালে রাখতে পেরেছে সুমন খানের দুর্দান্ত বোলিংয়ে। তরুণ পেসার ৩৮ রানে শিকার করেন ৫ উইকেট।

রুবেল হোসেন দুই উইকেট তুলে ছুঁয়েছেন তামিম ইকবাল একাদশের সাইফউদ্দিনকে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি (১২) এ দুই পেসার। ফাইনালে নামার আগে রুবেলের উইকেট ছিল দশটি।

Banglabid

ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক মাহমুদউল্লাহ নেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে একে একে সাইফ হাসান (৪), মুশফিকুর রহিমের (১২), সৌম্য সরকার (৫), আফিফ হোসেনের (০) উইকেট হারায় শান্ত একাদশ। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে বসা দলের হাল ধরেন অধিনায়ক। তৌহিদ হৃদয়কে নিয়ে চেষ্টা করেন বিপর্যয় সামাল দেয়ার।

শান্ত নিজেই উইকেট বিলিয়ে আসলে চেষ্টা ব্যর্থ হয়। বাঁহাতি ব্যাটসম্যান ৩২ রান করে লংঅনে ক্যাচ দেন। পুরো টুর্নামেন্টে দারুণ ব্যাটিং করা ইরফান নেমেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন। হৃদয়ের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৭০ রানের জুটিতে তাদের দল পায় দুইশর পথে হাঁটার রাস্তা।

Reneta

যুব বিশ্বকাপ জয়ী দলের ব্যাটসম্যান হৃদয় ২৬ রানে করে আউট হন। ইরফান শেষ পর্যন্ত টিকে থাকলে হয়ত দুইশ ছুঁয়ে ফেলত শান্ত একাদশ। ১৭ বল আগেই রুবেলের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন। ৭৫ রানের ইনিংসটি খেলেন ৭৭ বলে। মারেন ৮টি চার ও ২টি ছয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিমহমুদউল্লাহরুবেললিড স্পোর্টসশান্তসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT