চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানের হাতের পুতুল সাফা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

ইরফান সাজ্জাদ পুরোদস্তুর একজন ব্যবসায়ী। খিটখিটে মেজাজ তার। আড়তের কর্মচারি থেকে শুরু করে ঘরের বউ সাফা কবির, তার সাথেও একই রকম বাজে ব্যবহার করে। সব সময় ধমক আর কড়া শাসনের উপর রাখে। বিশেষ করে সাফা কবির যেন তার হাতের পুতুল!

তিন বছরের বিবাহিত জীবনে স্বামীর ঘরে সব সময় আতঙ্কে থাকে সাফা।কিন্তু একদিন সাফার জীবনে ঘটে উল্টো ঘটনা। বদ মেজাজি স্বামী ইরফানকে উচিত শিক্ষা দিতে বান্ধবীর পরামর্শে লোভ দেখিয়ে স্বামীর সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয় সাফা। ধন সম্পত্তির দলিল পুঁজি করে ইরফানকে বশে আনে সে। তিন বছর ধরে যে অত্যাচার সহ্য করে সাফা, বিভিন্নভাবে তার বদলা নেয় সে।

কিন্তু ইরফান কেন এমন আচরণ করে? তার কারণ খুঁজতে গিয়ে দেখা যায় এক ট্র্যাজিক ঘটনা। নাটকের গল্পে উঠে আসে ইরফানের বাবা-মায়ের জটিল সম্পর্কের কথা। পুরো নাটকে যেখানে ইরফানের আচরণে তার প্রতি ক্ষুব্ধ হয় দর্শক, শেষ মুহূর্তে এসে সেই ইরফানের অতীত জীবনের কারণেই মায়া জন্মে।

কী ঘটে ছিলো ইরফানের অতীত জীবনে, যে কারণে এমন বদ মেজাজি হয়ে উঠলো সে? জানতে হলে দেখতে হবে ইরফান সাজ্জাদ ও সাফা কবির অভিনীত চ্যানেল আইয়ের টেলিফিল্ম ‘দুর্ঘটনা কবলিত স্বামী’।

টেলিছবিটি নির্মাণ করেছেন জাকিউল ইসলাম রিপন। ১২ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের পর্দায় দেখানোর পর এটি মুক্তি পেয়েছে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও। একদিনের কম সময়ে এখন পর্যন্ত ষাট হাজারের বেশি দর্শক টেলিছবিটি দেখেছেন, এবং প্রশংসা করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবইরফান সাজ্জাদচ্যানেল আইনাটকপুতুললিড বিনোদনসাফাসাফা কবির
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT