চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানের শেষ সিনেমা ‘আংরেজি মিডিয়াম’ নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ৩০, মে ২০২০
বিনোদন
A A

প্রয়াত হওয়ার এক মাস পার হল বলিউডের তুখোড় অভিনেতা ইরফান খানের। কিন্তু তারপরেও যেন তাকে স্মরণ করে যাচ্ছেন তার ভক্তকুল সহ বলিউডের অনেক তারকা। অনেকে এখনো মেনেই নিতে পারছেন না তার এই চলে যাওয়াকে।

প্রয়াত হওয়ার আগে সর্বশেষ ইরফান খানকে পর্দায় দেখা গিয়েছিল ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায়। তবে করোনার প্রকোপে সেটি বেশিদিন প্রেক্ষাগৃহে চলেনি। যদিও পরবর্তীতে অনলাইনে এটি মুক্তি পাওয়ায় বেশ জনপ্রিয় হয়েছে।

কিন্তু ‘আংরেজি মিডিয়াম’ সিনেমাটি ইরফানের শেষ সিনেমা ছিল না। সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।

একটি সূত্রের বরাতে প্রথমসারির সংবাদ মাধ্যমগুলো বলছে, বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের বিপরীতে ‘সপ্না দিদি’ নামক একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইরফান। মূলত ছবিটির কাহিনী মুম্বাইয়ের হুসেন জায়েদীর উপন্যাস মাফিয়া কুইন্সের একটি অধ্যায় থেকে গৃহিত হয়েছিল। যার পরিচালনা করছিলেন বিশাল ভরদ্বাজ।

প্রয়াত হওয়ার আগে তিনদিন শুটিংও করেছিলেন ইরফান। কিন্তু হঠাৎ অসুস্থতা তাঁকে আঁকড়ে ধরায় বেশিদিন আর তা গড়েনি।

এছাড়া চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজের একটি ঘনিষ্ঠ সূত্র আরো জানিয়েছেন, বিশাল এবং ইরফান সবচেয়ে কাছের বন্ধু ছিলেন। ইরফানের অসুস্থতার পরে তার ঠিকঠাক হওয়ার আগ পর্যন্ত কখন ছবিটি নিয়ে কিছু ভাবতে চাননি বিশাল। এমনকি বর্তমানে ইরফানের অনুপস্থিতিতে ছবিটির কাজ আবারো শুরু করার ব্যাপারে কিছু ভাবছেন না তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আংরেজি মিডিয়াম’ইরফান খানবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT