চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানকে নিয়ে মাতলেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ন ১৬, মার্চ ২০১৬
বিনোদন
A A

ঢাকায় বলিউড মেগাস্টার ইরফান খানের প্রথম ঢাকার সফরটি ছিলো বেশ অন্যরকম। ইরফানের চাল-চলন, কথাবার্তা সবকিছু্তেই মুগ্ধ হয়েছেন ঢাকার দর্শকরা।

বুধবার মুম্বাই থেকে ঢাকায় আসেন ভিন্ন ধারা ছবির জন্য জনপ্রিয় ইরফান। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করতে ২৫ দিনের জন্য ঢাকায় এসেছেন তিনি।

ঢাকায় পৌঁছানোর পর অভিনেতাকে দেখে দর্শকদের পাশাপাশি সাংবাদিকদেরও বিশেষ আগ্রহ ছিলো তাকে নিয়ে।

তাই নির্মাতা ফারুকী যখন সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘কোন প্রশ্ন থাকলে আপনারা ইরফানকে করতে পারেন।’ কিন্তু তখনো কোনো প্রশ্ন আসেনি। দেখা গেল ভিন্নচিত্র। প্রশ্ন বাদ দিয়ে সাংবাদিকদের অধিকাংশ ইরফানের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েছেন।

জলপাই রঙের শার্ট তার নিচে গেঞ্জি। চোখে রোদচশমা, গলায় ঝোলানো মাফলার আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে ছিলেন অভিনেতা ইরফান খান। দর্শকদের সঙ্গে সমানে সেলফি তুলছেন কোন প্রকারের বিরক্ত ছাড়াই।

শক্তিমান অভিনেতা ইরফান প্রথমবার কোনো বাংলাদেশী ছবিতে অভিনয় করছেন। তাইতো তাকে ঘিরে আলোচনার শেষ নেই। বাংলা ভাষায় কথা বলার চর্চা না থাকলেও ছবির জন্য যতটুকু দরকার তার জন্য বাংলা বলার চেষ্টা করছেন তিনি।

Reneta

অবশ্য ‘ডুব’ ছবিতে ইরফান শুধু অভিনয় করছেন না তিনি সহ প্রযোজক হিসেবে কাজ করছেন। ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ যৌথভাবে প্রযোজনা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানডুবমোস্তফা সরয়ার ফারুকীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজার কণ্ঠে বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬
নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নববর্ষে রাজধানীর নিরাপত্তায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

এপ্রিল ১৪, ২০২৬

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যিশু সদৃশ ছবি পোস্ট করে সমালোচনার মুখে মুছে ফেললেন ট্রাম্প

এপ্রিল ১৪, ২০২৬

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT