চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমার্জিং কাপের দলে ডাবল সেঞ্চুরিয়ান আজমীর

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:৩০ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ ওভারের ম্যাচে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান আজমীর আহমেদ জায়গা পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপের দলে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরির এই দলের সঙ্গে শনিবার মিরপুরে অনুশীলন শুরু করেছেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি বিকেএসপির চার নম্বর মাঠে উদয়াচল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৬৮ বলে  অপরাজিত ২২২ রানের ইনিংস খেলে সবাইকে চমকে দেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।

জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে ক্রিকেটের পথ হাঁটা আজমীর দারুণ খুশি ইমার্জিং কাপের দলে থাকতে পেরে। চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘স্বপ্নপূরণের পথে হয়তো আরেকটি ধাপে পা রাখলাম। আমাদের সঙ্গে ক্যাম্পে জাতীয় দলে খেলেছেন এমন অনেক ক্রিকেটারই আছেন। প্রথম দিন জিম ও ইনডোরে ব্যাটিং সেশন ছিল। কোচের কাছ থেকে উৎসাহব্যঞ্জক মন্তব্য শুনেছি। একাডেমির অনুশীলন অনেক গোছানো। খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। সুযোগ পেলে শতভাগ দিতে চাই দলের জন্য।’

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল। আজমীরকে নিয়ে তার ভাবনা, ‘ওর ব্যাটিং ঘরোয়া ক্রিকেটে দেখার সুযোগ হয়নি। তবে আজ ইনডোরে দেখলাম। সে স্কিলফুল একজন ব্যাটসম্যান।’

ইমার্জিং কাপে বাংলাদেশের প্রাথমিক দল ২২ সদস্যের। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন ১৭ ক্রিকেটার। রোববার যোগ দেবেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফু্দ্দিন। ২৩ পেরিয়ে যাওয়া জাতীয় দলের চার ক্রিকেটার খেলতে পারবেন দলে। সেই চারজন কারা- এ ব্যাপারে শনিবার দুপুর পর্যন্ত বোর্ডের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘এখনও জানাতে পারছি না। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল কেমন হবে সেটি নিয়েও আমাদের ভাবতে হচ্ছে। জাতীয় দল ও ইমার্জিং কাপের জন্য চারজন প্লেয়ার, দুটো নিয়েই আমরা ভাবছি। এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় দলটা কেমন হবে সেটির ওপর নির্ভর করেই চারজনের নাম ঘোষণা করা হবে।’

ইমার্জিং কাপের অনুশীলন ক্যাম্পে তরুণ ক্রিকেটারদের আধিক্য বেশি। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান, সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব, কাজী অনিকসহ আরও কয়েকজন ক্রিকেটার আছেন এই দলে। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন ও তানবীর হায়দার ছিলেন অনুশীলনে। ক্যাম্প শুরু হয়ে গেলেও স্কোয়াড এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Reneta

আগামী ২৭ মার্চ শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ। খেলবে আট দেশ। প্রথম দিনেই মাঠে নামবে অংশগ্রহণকারী সবগুলো দল। টুর্নামেন্টের প্রথম দিনে চার ভেন্যুতে গড়াবে চারটি ম্যাচ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।

অন্য গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানকার দুটি ভেন্যু ছাড়াও টুর্নামেন্টের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে।

শুধুমাত্র ফাইনাল হবে দিবা-রাত্রির। ৩ এপ্রিল দুপুর ২টায় শুরু হবে ফাইনাল। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

পঞ্চাশ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড় তালিকায় জাতীয় দলের চারজন করে ক্রিকেটার রাখতে পারবে। বাকি চার দেশের জাতীয় দল অংশ নেবে এই টুর্নামেন্টে। ২৫ মার্চ ঢাকায় আসতে শুরু করবে দেশগুলো। ওইদিনই ম্যাচের ভেন্যুতে পৌঁছাবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT