ইমামের কক্ষে নিজের সন্তানসহ ৩ শিশুর মরদেহ

চাঁদপুরের মতলবে পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষ থেকে তার সন্তানসহ তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাসূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মসজিদের ভেতরে নিজকক্ষে প্রবেশ করতে গিয়ে দরজা বন্ধ পান ইমাম। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে প্রবেশ করলে তিন শিশু ইব্রাহীম, রিফাত ও আবদুল্লাহর নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
স্থানীয়রা বলছেন, এলাকার এক যুবকের সাথে কলাদী জামে মসজিদে মোয়াজ্জিন নিয়োগ নিয়ে বিরোধ চলছিলো। গত এক সপ্তাহ ধরে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলো মাদ্রাসা ছাত্র রিফাত।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির।
অন্যদিকে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিবে পুলিশ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







