চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমামকে ফাঁসাতে ভাগ্নিকে ধর্ষণে অভিযুক্ত মামা!

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:৫৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষ এক মসজিদের ইমামকে ফাঁসাতে গিয়ে আপন ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছে নুরুন্নবী নামের এক ব্যক্তি। তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিচক্ষণতায় আসল ঘটনা বেরিয়ে এলে ঘটনা জানাজানি হয়।

এ ঘটনায় পুরো কক্সবাজার জুড়ে চলছে তোলপাড়। ধর্ষণে অভিযুক্ত সেই মামা ও তার কর্মে সহযোগিতার অভিযোগে  তার স্ত্রী আমেনা বেগম ও ইউপি সদস্য আলমগীরকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন এর মুহুরী পাড়া গ্রামের মৃত কবির আহমদের পুত্র চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর হাজিরখিল হাজী আব্দুল ওয়াহাব জামে মসজিদের পেশ ইমাম

মাওলানা মোঃ ফরিদুল আলম নামে একজন ইমামের সঙ্গে একই গ্রামের নুরুন্নবীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে থানা আদালত ও ইউনিয়ন পরিষদে একাধিক মামলা রয়েছে।

এসব ঘটনার জেরে নিজের ভাগ্নিকে নিজে ধর্ষণ করে প্রতিপক্ষ মাওলানা ফরিদকে ফাঁসাতে তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ৩ জুলাই একটি ধর্ষণ মামলা দায়ের করে (কক্সবাজার সদর থানা মামলা নম্বর ৭) বলে অভিযোগ রয়েছে।  ধর্ষণের শিকার শিশু কন্যার মা লতিফা বেগম এর নাম ব্যবহার করে মামলার বাদী করা হয় নুরুন্নবীর স্ত্রী আমিনা বেগমকে।

সদর মডেল থানার মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল কালাম জানান, মামলা তদন্ত করতে গিয়ে ধর্ষণের শিকার শিশু কন্যার সাথে কথা বলে নানাপ্রকার সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি আমি সাথে সাথে আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার কে অবহিত করি। এরপরে ধর্ষণের স্থান ও মামলার বাদীর পরিচয় জটিলতাসহ নানা অসঙ্গতিতে ধীরে ধীরে অন্য কাহিনী বের হয়ে আসতে শুরু করে।

Reneta

আবুল কালাম আরও বলেন, ১৬ জুলাই রাতে ধর্ষণের শিকার শিশু কন্যা, তার মা ভাই বোন, মামা-মামী কয়েকজন প্রতিবেশীকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি।  জিজ্ঞাসাবাদ শেষে পরদিন সকালে ধর্ষণের শিকার শিশু কন্যা ও তার মাকে আদালতে জবানবন্দির জন্য পাঠিয়ে বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়।

তদন্তকারী কর্মকর্তা জানান, ধর্ষণের শিকার শিশু কন্যা আদালতে জবানবন্দিতে জানায়, ৩ জুলাই রাতে ধর্ষণের শিকার শিশু তার নিজ মামা নুরুন্নবী ও মামী আমিনা বেগমসহ কক্সবাজার শহরের জেলগেট এলাকায় ইউপি সদস্য আলমগীরের বাড়িতে বেড়াতে যায়।  রাত আড়াইটার দিকে মামী আমেনা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে, তার মামা নুরুন্নবী মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।  এরপর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে।  মামা-মামী তাকে শিখিয়ে দেয়, পুলিশকে যেন সে বলে যে মাওলানা ফরিদ তাকে ধর্ষণ করেছে।

এরপরে ধর্ষণের শিকার শিশু কন্যাকে হাসপাতালে রেখে মামা নুরুন্নবী ও মামী আমিনা বেগম থানায় এসে নিজেকে লতিফা বেগম দাবি করে টিপ সই দিয়ে মামলা দায়ের করে। টিপ সই দিয়ে মামলা দায়ের করা ও শিশুটির মায়ের সাক্ষর এক না হওয়াসহ বেশ কিছু কারণে সন্দেহ তৈরি হয় তদন্তকারীদের।

আবুল কালাম আরও বলেন, মামলার একমাত্র আসামি মাওলানা ফরিদের মোবাইল লোকেশন বের করে দেখা গেছে ঘটনার সময় তিনি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় ছিলেন।

মামলার সর্বশেষ পরিস্থিতি সর্ম্পকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত (তদন্ত) মোঃ খাইরুজ্জামান জানান, ১৯ জুলাই ধর্ষণের শিকার শিশু কন্যার মা লতিফা বেগম বাদী হয়ে, নিজের ভাই নুরুন্নবী, ভাইয়ের স্ত্রী আমেনা বেগম ও তাদের নিজের এলাকার ইউপি সদস্য আলমগীরকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ পরদিন এই মামলার প্রধান আসামি ধর্ষক নুরুন্নবী, ভুয়া বাদী সাজা তার স্ত্রী আমিনা বেগমকে গ্রেফতার করে।  এরপর দিন আটক করা হয় ইউপি সদস্য আলমগীরকে।  তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়‌।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার বলেন, জমির বিরোধে একজন মসজিদের ইমামকে কে ফাঁসাতে এত বড় জঘন্য ঘটনা ঘটাতে পারে, এটা প্রথমে ভাবতে পারিনি।  আসল অপরাধীরা কোনভাবে পার পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিব খান মেগাস্টার: মিতু

পরবর্তী

পরিবারের সবাইকে খুন করে অনলাইন গেমস চ্যাটে জানায় বাংলাদেশি তরুণ

পরবর্তী
প্রবাসী বাংলাদেশি-মরদেহ উদ্ধার-তরুণ-মেসেজ

পরিবারের সবাইকে খুন করে অনলাইন গেমস চ্যাটে জানায় বাংলাদেশি তরুণ

কুকীর্তির জন্য ক্ষমা চাইলেন ইমাম-উল হক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT