চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলের সংগ্রাম চলবেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ইমরুল কায়েস

ইমরুল কায়েস

আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ২০০৮ থেকে। পারফরম্যান্সে ওঠানামা থাকলেও একেবারে মন্দ নয়! ইমরুল কায়েস তবুও টাইগার একাদশে জায়গাটা পাকা করতে পারেননি। কখনো ব্যাটে দারুণ কিছু করে, কখনো অন্যের ফর্মহীনতা বা চোটে হঠাৎ একাদশে এসেছেন। আসা-যাওয়ার মধ্যেই কেটে গেল আটটি বছর। বিষয়টি যেন ‘ভাগ্যের লিখন’ হয়ে গেছে। সেই বাস্তবতা মেনে নিয়েই সংগ্রামটা চালিয়ে যাচ্ছেন এই বাঁহাতি ওপেনার।

‘জাতীয় দলে ওপেনিংয়ের জায়গাটি অনেক চ্যালেঞ্জিং। একটু খারাপ খেললেই ওখান থেকে সরে যেতে হয়। যে সুযোগ পায়, সে-ই চেষ্টা করে জায়গাটি ধরে রাখার। আমিও আট বছর ধরে চেষ্টাই করছি। কিছু ম্যাচ ভালো খেলি, খারাপও করি। আবার কামব্যাকও করি। এগুলোর মধ্য দিয়েই চলছে। তারপরও চেষ্টা করছি আরও ভালো করার।’

সৌম্য সরকার ওয়ানডে দলে আসার পর থেকে নড়বড়ে হয়ে গেছে ইমরুলের জায়গা। টেস্টেও খুব ভালো অবস্থানে নেই। সৌম্যকে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে বিবেচনা করলে বাদ পড়তে হয় তাকে। শ্রীলঙ্কার মাটিতে সবশেষ টেস্টে মুমিনুল হককে সরিয়ে তিনে নামানো হয়েছিল ইমরুলকে। ক্যারিয়ারের শুরু থেকে ওপেনিং করে আসা ইমরুলের জন্য যেটি অস্বস্তির। কয়েকদিন আগেই সংবাদ মাধ্যম বলেছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

এবার বললেন হঠাৎ হঠাৎ ম্যাচ খেলা নিয়ে। নিয়মিত খেলতে না পারলে যে পারফরম্যান্সে প্রভাব পড়ে সেটি বললেন, ‘শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, কোথাও আপনি হঠাৎ করে যদি একটা ম্যাচ খেলেন তখন কাজটা কঠিন হয়ে যায়। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এটার সঙ্গে মানিয়ে নেয়া ভালো। মানসিকভাবে আমার মনে হয় ভেতরে ভেতরে সবাই রেডি থাকে, ভালো একটা সুযোগ পাবে। কাজে লাগাবে। আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে ইতিবাচক চিন্তা করাই ভালো, একটা সুযোগ আসলে সেটা সঠিকভাবে ব্যবহার করার।’

ইতিবাচকভাবে না দেখে উপায়ও নেই ইমরুলের। সুযোগের পুরোটাই যে টিম ম্যানেজমেন্টের ইচ্ছা, ‘দেখুন আমি আমার কাজটা করার চেষ্টা করি, যখনই সুযোগ পাই। আপনারাও সেটা দেখেছেন। যখনই সুযোগ পেয়েছি, পারফর্ম করার চেষ্টা করেছি। ম্যানেজমেন্ট হয়তো আমাকে নিয়ে ভিন্ন কিছু চিন্তা করে, যার জন্য আমি হয়তো নিয়মিত হতে পারি না। কিন্তু আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি। যতদিন খেলব, চেষ্টা করব। যদি উনারা চিন্তা করেন, আমাকে নিয়ে এগোতে পারবেন, তখন ভিন্ন কিছু হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থান প্রশ্নের মুখে

আগস্ট ৩, ২০২৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT