চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলের দুর্দান্ত ১৪৪, বাংলাদেশের ২৭১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ইমরুল কায়েস

ইমরুল কায়েস

ধ্বংসস্তুপের মাঝে আলো জ্বালালেন ইমরুল কায়েস। সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছাতেই জ্বলে উঠল হোম অব ক্রিকেটে আসা হাজারো দর্শকের মোবাইলের ফ্ল্যাশ। উদযাপনও হল বিশেষ। তিনঅঙ্ক ছুঁয়ে পরে হলেন আরও বিধ্বংসী। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এ বাঁহাতি ওপেনারের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশ পেয়েছে ২৭১ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

শের-ই-বাংলা স্টেডিয়ামের ৩ নম্বর উইকেটে অসমান বাউন্স, মুভমেন্ট, টার্ন, সুইং সবই দেখা গেছে। তার মধ্যেই ইমরুল থাকলেন সাবলীল। খেললেন ১৪৪ রানের অনবদ্য ইনিংস। ১৪০ বলের ইনিংসে ১৩টি চার ও ৬টি ছয়ের মার।

বাংলাদেশের ইনিসের গোড়াপত্তন করা ইমরুল যখন আউট হন, তখনও ৮ বল বাকি। আর ১১ রান করতে পারলেই ছাড়িয়ে যেতে পারতেন ২০০৯ সালে করা তামিম ইকবালের ১৫৪ রানের দেশিয় রেকর্ড। সেটিই ওয়ানডেতে বাংলাদেশের ব্যক্তিগত সেরা ইনিংস। ইমরুলেরটি অবশ্য যৌথভাবে দ্বিতীয়। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক খেলেছিলেন ১৪৪ রানের অপরাজিত ইনিংস।

শুরুতেই লিটনের উইকেট হারিয়ে হোঁচট খাওয়া বাংলাদেশ বাকি পথ পাড়ি দেয় ইমরুলের ব্যাটে। সপ্তম উইকেটে সাইফউদ্দিনকে নিয়ে রেকর্ড জুটি গড়েন এ ওপেনার। তাদের ১২৭ রানের জুটি বদলে দেয় সব। এর আগে সপ্তম উইকেটে জুটির শতরান ছাড়ানোরই অভিজ্ঞতা হয়নি টাইগারদের।

ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নামা সাউফউদ্দিন খেলেন ৬৯ বলে ৫০ রানের ইনিংস। শেষ ৭ ওভারে বাংলাদেশ তোলে ৭১ রান।

এশিয়া কাপে ওপেনিং জুটির ভঙ্গুর অবস্থার দেখা মেলে এদিনও। ফাইনালে স্বীকৃত ওপেনারের জায়গায় নেমে পড়েছিলেন মিরাজ। লিটন দাসের সঙ্গে জুটিতে আসে ১২০ রান। পরের ম্যাচেই আবার আগের জায়গায় ফিরে গেল বাংলাদেশ।

Reneta

শুরুতে জীবন পাওয়া লিটন দৃষ্টিকটুভাবে আউট হন ৪ রান করে। ডানহাতি পেসার টেন্ডাই চাতারাকে উইকেট দেন। দলের রান তখন ১৬। অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বি আউট হন রানের খাতা খোলার আগেই। ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

প্রতিরোধ গড়েন মুশফিক ও ইমরুল। তাদের ৪৯ রানের জুটি ভাঙে লেগস্পিনার মাভুতার বলে। লেগস্টাম্পের বাইরের বল স্কয়ারে খেলতে গিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে। ২০ বলে ১৫ রান ইনিংস থামে মুশফিকের।

৬৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের ইনিংস মেরামতের দায়িত্ব ভালোই সামলাতে থাকেন ইমরুল ও মিঠুন। ৭৪ বলে ৭১ রানের জুটি এনে দেন তারা। ভাল সংগ্রহের ভিত আসে। মিঠুন করেন যান ৩৭ রান। তবে মিডলঅর্ডারে মাহমুদউল্লাহ ও মিরাজের দ্রুত বিদায়ে কক্ষপথ হারাতে বসেছিল টাইগাররা।

২ রানের ব্যবধানে ৩ উইকেট হারালে স্কোরবোর্ডের চেহারা হয়ে যায় জীর্ন, ১৩৯/৬। পেস-অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে ইমরুলের লড়াই শুরু সেখান থেকেই। সপ্তম উইকেট জুটিতে তারা লড়ে গেছেন অনবদ্যভাবে।

দারুণ বোলিং করেছেন জিম্বাবুইয়ান পেসার কাইল জার্ভিস। ৯ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৪ উইকেট। চাতারা নেন দুই উইকেট। একটি উইকেট নিয়েছেন মাভুতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েসবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT