চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরেই ইমরুলের ডাবল সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ন ১৩, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিয়মিত বিরতিতে পড়তে থাকল উইকেট। কঠিন অবস্থায় থেকেও সাবলীল ব্যাটিং করে গেলেন ইমরুল কায়েস। তাতে জাতীয় ক্রিকেট লিগের একুশতম আসরে প্রথম সেঞ্চুরি এলো এ বাঁহাতির ব্যাটে। শেষটায় বোলারদের নিয়ে লড়ে সেই শতককে নিয়ে গেলেন ডাবল সেঞ্চুরিতেও। ২০২ রান করে থাকলেন অপরাজিত। তাতে খুলনা বিভাগ প্রথম ইনিংসে পায় সাড়ে চারশ পেরোনো সংগ্রহ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগের বোলারদের নাকানিচুবানি খাইয়েছেন ইমরুল। অভিজ্ঞ এ ব্যাটসম্যান বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভকে ছয়ের পর চার মেরে ৩১১ বলে পৌঁছান দ্বিশতকের ম্যাজিক ফিগারে। তার ইনিংসে ছিল ১৯টি চার ও ৬টি ছয়ের মার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ইমরুলের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। আগের ইনিংসটি ছিল ২০৪ রানের।

২৯ রানে অপরাজিত থেকে রোববার ম্যাচের চতুর্থ ও শেষদিনে ব্যাটিংয়ে নামেন ইমরুল। তার ডাবল সেঞ্চুরির পরই প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। ততক্ষণে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৪৫৪ রান।

রংপুরের প্রথম ইনিংস শেষ হয় ২২৭ রানে। খুলনার লিডও সমান রানের হলেও ম্যাচে ফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খেলার বাকি মাত্র একটি সেশন।

সন্তানের অসুস্থতার কারণে প্রায় দেড় মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন ইমরুল। খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। এক বছরের শিশুপুত্র শোয়াইবকে নিয়ে দুদফা যেতে হয়েছিল সিঙ্গাপুর। বিরতি কাটিয়ে মাঠে ফিরতেই ইমরুলে ব্যাটে দেখা মিলল রানের ফোয়ারা। আগামী মাসে ভারত সিরিজের আগে জানিয়ে রাখলেন জাতীয় দলে ফেরার দাবিও!

Reneta

ইমরুলের জ্বলে ওঠার দিনে ড্র করেছে রংপুর-খুলনা। রংপুর প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ২২৭ রানে। পরে ৯ উইকেটে ৪৫৪ তুলে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে নেমে ১ উইকেটে রংপুর ৩৩ তোলার পর ম্যাচের ভাগ্যে ড্র লেখা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুল কায়েসজাতীয় ক্রিকেট লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT