চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলের কেন এই হাল?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:৫৪ অপরাহ্ন ১১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে বোলারদের তুলোধুনো করা ইমরুল কায়েস সাদা পোশাকে ফিরে আবার বিবর্ণ। টেস্টে নিজেকে হারিয়ে খুঁজছেন এ বাঁহাতি ওপেনার। সবশেষ ১৯ ইনিংসে পাননি কোনো ফিফটি।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তিন ইনিংস মিলে ইমরুলের ব্যাটে এসেছে ৪৮ রান। অথচ রঙিন পোশাকে তিন ম্যাচে করেছিলেন ৩৪৯। পোশাক বদলাতেই বদলে গেলেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান!

লম্বা সময় ধরেই লাল বলে রান করতে পারছেন না ইমরুল। সবশেষ দশ টেস্ট আর ১৯ ইনিংসে তার ব্যাটে আসা সর্বোচ্চ রান ৪৩, যেটি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে।

ইমরুলের সবশেষ ফিফটি ২ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে। মিরপুরে ইংলিশ-বধের ওই ম্যাচে এ ওপেনার খেলেন ৭৮ রানের মহামূল্যবান ইনিংস। ওই টেস্টের পর আর স্বরূপে দেখা যায়নি তাকে।

টেস্টে ইমরুল এমন বাজে সময় দেখেছিলেন একবারই; ক্যারিয়ারের শুরুতে। প্রথম ফিফটির দেখা পেতে লেগে যায় ২৪ ইনিংস। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ৭৫ রানের ইনিংস। ২০০৮-এ ক্যারিয়ার শুরু করা এ ব্যাটসম্যান প্রথম টেস্ট ফিফটির উদযাপন করেন ২০১০ সালে।

২০১১ সালের শেষ দিকে দল থেকেই বাদ পড়েন। ফেরেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। বিরতির পর ইমরুল নিজেকে প্রমাণ করেন নতুন করে। ফিরেই সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে করেন সেঞ্চুরি। হয়ে ওঠেন তামিম ইকবালের যোগ্য সঙ্গী।

Reneta

ছন্দটা ধরে রেখেছিলেন ২০১৫’র মাঝামাঝি পর্যন্ত। প্রত্যাবর্তনের পর ৯ ইনিংসে তুলে নেন তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটি। উড়তে থাকা ইমরুল আবার মাটিতে। টেস্টের আদর্শ ব্যাটসম্যান হিসেবে বিবেচিত এই ক্রিকেটারের গড় নেমে এসেছে ২৬-এ। তার
ওয়ানডে গড় (৩২.৮৩) এখন টেস্টের চেয়ে এগিয়ে!

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুল কায়েসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

ফারুকীর জন্য স্বাধীনতা পদক চাইলেন প্রেস সচিব

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তঃধর্মীয় দম্পতির হত্যাকাণ্ডে স্তব্ধ ভারতের একটি গ্রাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT