চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:৪১ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।

পাকিস্তান টেলিভিশন (পিটিভি) কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে সুপ্রিম কোর্ট থেকে ইমরানসহ মোট ৭০ জনকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়।

আদালত অনেক দিন আগেই তাদের গ্রেফতার করতে বলার পরও পুলিশ এতদিন কেন ওই নির্দেশ বাস্তবায়ন করতে পারেনি সে প্রশ্ন তুলে পুলিশকে তীব্র ভর্ৎসনাও করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

কেন গ্রেফতারের নির্দেশ
আর্থিক কেলেঙ্কারিতে পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম জড়ানোর ফলে তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল ইমরান খানের দল পিটিআই এবং তাহিরুল কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)। সেসময় ইসলামাবাদে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

২০১৪ সালে আন্দোলন চলার সময় পাকিস্তান সচিবালয়ের ঠিক উল্টো দিকে অবস্থিত রাষ্ট্রীয় গণমাধ্যম পাকিস্তান টেলিভিশনের অফিসে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ওই সময় পিটিভি’র কর্মীদের অফিস থেকে বের করে দেয়ার ফলে কিছুক্ষণের জন্য পিটিভি নিউজ ও পিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারও বন্ধ হয়ে যায়।

ওই ঘটনায় দায়ের হওয়া মামলাতেই ইমরান খান, তাহিরুল কাদরিসহ মোট ৭০ জনকে গ্রেফতারের নির্দেশ দেয় পাকিস্তানের আদালত। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Reneta

সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশ অনুযায়ী ১৭ নভেম্বরের মধ্যে ইমরান খান, তাহিরুল কাদরি এবং আরও ৬৮ জনকে গ্রেফতার করতে হবে। ওইদিন তাদেরকে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT