চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মুলতবি ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের জাতীয় পরিষদের বহুল প্রত্যাশিত অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উপস্থাপন না করেই অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

দেশটির বিরোধীদের দ্বারা দাখিল করা এই প্রস্তাবটি আগামী ২৮ মার্চ (সোমবার) পর্যন্ত মুলতবি করেছে স্পিকার আসাদ কায়সার।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, আজ শুক্রবার ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক ইন ইনসাফের (পিটিআই) শাহ মাহমুদ কোরেশি, শিরিন মাজারি, আসাদ উমর এবং আলি মুহাম্মদ খানের পাশাপাশি গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ডক্টর ফেহমিদা মির্জা এই অধিবেশনে যোগদান করেন।

বিরোধী দল থেকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধী দলের নেতা শাহবাজ শরীফ, পিপিপি চেয়ারম্যান বিলালওয়াল ভুট্টো-জারদারি এবং পিপিপি-এর সহ-সভাপতি আসিফ আলী জারদারিও উপস্থিত ছিলেন।

সংসদের স্পিকার আসাদ কায়সার ঘোষণা করেন যে সংসদীয় অধিবেশনের আলোকেই প্রস্তাবটি স্থগিত করা হয়েছে।

তিনি বলেন সংসদের একজন সদস্যের মৃত্যুর পরে এটি প্রথম বৈঠক এবং সংসদীয় নীতি অনুযায়ী প্রথম বৈঠকে এই প্রয়াতদের আত্মার জন্য প্রার্থনা এবং সহকর্মী আইনপ্রণেতাদের শ্রদ্ধা জানাতে হয় বলেই আজ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

Reneta

কায়সার আরও বলেন, ঐতিহ্য অনুসারে, নিম্নকক্ষের একজন সদস্য যখন প্রস্তাব পাস করেন তখন সেই এজেন্ডা পরের দিন পর্যন্ত স্থগিত করা হয়। এমন ঘটনা নতুন নয় উল্লেখ করে তিনি বলেন অতীতে মোট ২৪ বার এমন ঘটনা ঘটেছে৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের জন্য আজ পার্লামেন্টে এ অধিবেশন আহ্বান করেছিলেন স্পিকার আসাদ কায়সার। দেশটির জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী অধিবেশন শুরু হওয়ার তিন দিন পর থেকে সাত দিনের মধ্যে ভোটের আয়োজন করতে হবে।

চলতি মাসের শুরুতে বিরোধী দলগুলো ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করে। তাদের দাবি করেন, সাবেক এই ক্রিকেটার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।

তবে ইমরান খানও জানায়, যা কিছুই ঘটে যাক না কেন তিনি ক্ষমতা ছাড়বেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনাস্থা ভোটইমরান খানপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT