চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানি মামলা করল ছাত্রলীগ নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ন ৩১, মে ২০১৭
রাজনীতি
A A
ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

প্রধানমন্ত্রীর নামে মানহানিকর স্লোগান দেয়ার অভিযোগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এবং মঞ্চের কর্মী সনাতন উল্লাসসহ অজ্ঞাতনামা মোট ৩০/৩৫ জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ছাত্রলীগ নেতা।

বুধবার দুপুরে চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে মানহানির এ মামলা দায়ের করেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।

এই মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার। তিনি জানান, বাদির জবানবন্দী গ্রহণ ও যথাযথ শুনানি শেষে বিচারক জনাব মাসুদ জামান (কোর্ট নং- ১৮) মামলাটি আমলে নেন। তিনি আসামীদের প্রতি সমন জারি করেন।

আগামী ১৬ জুন আসামীদের সশরীরে হাজির হয়ে অভিযোগ এর জবাব দিতে হবে। আদালতে হাজির হতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আইন সম্পাদক আল নাহিয়ান খান জয়, সহ-সম্পাদক মো. কামরুজ্জামান ও শামিম পারভেজ।

Reneta

সুপ্রিমকোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে স্ট্যটাস দেন ইমরান এইচ সরকার। এরপর গণজাগরণ মঞ্চের মশাল মিছিলে প্রধামন্ত্রীকে নিয়ে মানহানিকর স্লোগান দেয়া হয়।এই বিষয়গুলোর প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল করে ছাত্রলীগ।

সেখান থেকে ইমরান এইচ সরকারকে ‘কুত্তার মতো পেটানোর’ ঘোষণা দেয়া হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান এইচ সরকারছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT