চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান চ্যানেল আই’র সেরাকণ্ঠ

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
৬:০৪ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য জনপ্রিয় গায়ক ইমরান. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশের উচ্ছ্বাসে সামিল হতে চ্যানেল আই পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানও শুভেচ্ছা জানালেন চ্যানেল আইকে।

উনিশ বছরে চ্যানেল আই…
ইমরান: চ্যানেল আইয়ের জন্য আমার শুভ কামনা। যেহেতু চ্যানেল আইয়ের রিয়েলিটি শো থেকেই আমি এসেছি ফলে চ্যানেল আইয়ের জন্য শুভ কামনাটা সবসময়ই থাকে। চ্যানেল আই অনেক ভাল ভাল অনুষ্ঠান করছে, অনেকগুলো রিয়েলিটি শো করছে। পাশাপাশি গানের অনুষ্ঠানও করছে। আশা করি, ভবিষ্যতে তারা আরও ভাল অনুষ্ঠান করবে। প্রতিটি সেক্টরকেই তুলে ধরবে এবং বাংলাদেশকে প্রেজেন্ট করবে। চ্যানেল আইয়ের কাছে আমার এটাই প্রত্যাশা।

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো থেকে উঠে এসেছেন। বাইরে কাজ করতে গেলে এই ব্যানারটা কতটা সহায়ক হয়?

ইমরান: বেসিক্যালি সেরাকণ্ঠ থেকে যখন বের হয়ে গেছি, তারপর থেকেই তো কাজ শুরু করেছি। চ্যানেল আইয়ের প্ল্যাটফর্মটা না পেলে হয়তো আমার এতদূর আসা হতো না। আর সহযোগিতা ভাল পাচ্ছি। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে সেই প্ল্যাটফর্মটার ইউটিলাইজড তো নিজের যোগ্যতায় করতে হবে। আমি সেটা করার চেষ্টা করছি। সামনে আরও করে যাব।

এখন চ্যানেল আইয়ের সঙ্গে সম্পৃক্ততা কতটুকু?
ইমরান: এই মুহূর্তে শুধু না, সবসময়ই চ্যানেল আইয়ের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।

গায়ক ইমরানের উনিশ বছর বয়সটা কেমন ছিল?
ইমরান: আমার উনিশ বছর বয়সটা বেশ স্ট্রাগলিং ছিল। মিউজিক নিয়েই কাজ করেছি তখন। সেসময়টা আমার জন্য লার্নিং পিরিয়ড ছিল। বলা চলে যে উচ্চ মাধ্যমিকের পর সবচেয়ে বেশি সময় গানের পেছনেই দিয়েছি।

Reneta

উনিশ বছর বয়সে কি ভাবতেন?
ইমরান: উনিশ বছর বয়সেও আমার চিন্তা ভাবনায় গানই ছিল। আজ যেমন ভাবছি গান নিয়ে আরও ভালো কী করা যায়? উনিশ বছর বয়সেও গান নিয়েই ভাবতাম। কীভাবে নিজেকে আরও ভালোভাবে প্রেজেন্ট করা যায় সেগুলোই ভাবতাম। বলতে পারেন, আমার চিন্তা-ভাবনা সবসময় গানকে কেন্দ্র করেই অাবর্তিত হয়। ফলে এ ধরনের চিন্তাই মাথায় ছিল।

কাজের ফাঁকে কি চ্যানেল আই দেখা হয়?
ইমরান: যখন সময় পাই তখনই চ্যানেল আই দেখার চেষ্টা করি।

প্রিয় কোন অনুষ্ঠান?
ইমরান: যেহেতু সেরাকণ্ঠ থেকে আমি উঠে এসেছি, ফলে আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান  চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ । সেরাকণ্ঠ দেখার চেষ্টা করি। নাটক দেখার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ কিছু টকশো হয়– সেগুলোও দেখার চেষ্টা করি।

আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য…
ইমরান: চ্যানেল আই পরিবারকেও ধন্যবাদ। জন্মদিনে চ্যানেল আইয়ের জন্য আবারও শুভ কামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উনিশের উচ্ছ্বাসচ্যানেল আইসঙ্গীতশিল্পী ইমরান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোমিও জুলিয়েট নিয়ে বিপাকে অ্যাপল

পরবর্তী

উনিশ বছর বয়সটা খুব স্ট্রাগলিং: বাপ্পি

পরবর্তী
বাপ্পি এর হাস্যোজ্জ্বল ছবি, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশ বছর বয়সটা খুব স্ট্রাগলিং: বাপ্পি

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপেক্ষার জবাবটা ‘বড়’ হল না মাহমুদউল্লাহর

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT